Advertisement

How To Make Thekua at Home: মাত্র কয়েকটি উপকরণ, বিহারি স্টাইলে স্পেশাল ঠেকুয়া বাড়িতেই বানান

তবে এই ছট পুজোর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এর প্রসাদ, যা ঠেকুয়া নামে পরিচিত। আর এই ঠেকুয়া খেতে সকলেই ভালোবাসেন। গুড় ও আটা দিয়ে তৈরি এই বিস্কুটের মতো মিষ্টি খাবারটি শুধু বিহারি নয়, বাঙালি, অবাঙালি সবার মধ্যেই জনপ্রিয়।

ঠেকুয়া রেসিপিঠেকুয়া রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Nov 2026,
  • अपडेटेड 2:30 PM IST
  • ছট পুজোর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এর প্রসাদ, যা ঠেকুয়া নামে পরিচিত।

কিছুদিন পরেই শুরু হবে ছটপুজো। বিহার, ঝড়াখণ্ড ও পূর্ব উত্তরপ্রদেশে এই উৎসবের গুরুত্ব অসীম। এই উৎসব সূর্যদেব ও ছট্টি মাকে উৎসর্গ করা হয়। চারদিন ধরে চলা এই পর্বে কঠিন নিয়ম পালন করতে হয়। সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে পরিবারের সুখ-সমৃদ্ধি ও সুখের আশীর্বাদ নিতে হয়। তবে এই ছট পুজোর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এর প্রসাদ, যা ঠেকুয়া নামে পরিচিত। আর এই ঠেকুয়া খেতে সকলেই ভালোবাসেন। গুড় ও আটা দিয়ে তৈরি এই বিস্কুটের মতো মিষ্টি খাবারটি শুধু বিহারি নয়, বাঙালি, অবাঙালি সবার মধ্যেই জনপ্রিয়। আসুন শিখে নিন কীভাবে বাড়িতে তৈরি করবেন এই ঠেকুয়া। 

উপকরণ
ঠেকুয়া বানাতে লাগবে আটা, সুজি, এলাচ গুঁড়ো, নারকেল কুচি, মৌরি, ঘি, গুড়, চিনি, সাদা তেল। 

পদ্ধতি
এ বার বানানোর পালা। ঠেকুয়া বানানোর জন্য সবার আগে একটা পাত্রে দুই কাপ আটা নিন। সঙ্গে নিন এক কাপ সুজি, এক চামচ এলাচ গুঁড়ো, পরিমাণ মতো নারকেল কুচি বা কোরা নিন। দিয়ে দিন মৌরি এবং ঘি।

এ বার এটা মেখে নিন। একটা বাটিতে কিছুটা গুড় নিন। তার পর তাতে গরম জল মিশিয়ে গুলে নিন। এ বার একটা ছাঁকনির সাহায্যে জল ছেঁকে আটার মিশ্রণে দিন।

ছবি সৌজন্যে: সংগৃহীত

যোগ করুন পরিমাণ মতো চিনি। সবটা ভাল করে মেখে একটা নরম ডো তৈরি করুন।

এ বার লেছি কেটে নিন ছোট ছোট করে। তার পর সেটাকে মনের মতো আকার দিন।

গ্যাসে একটা কড়াইয়ে ঘি এবং সাদা তেল মিশিয়ে দিন। ডুবো তেলে ভাজা হবে সেই মতো তেল দেবেন।

তেল ফুটে উঠলে আঁচ কমিয়ে ঠেকুয়াগুলি দিয়ে দিন। দুই পিঠ ভাল করে ভেজে তুলে নিলেই তৈরি ঠেকুয়া।


 

Read more!
Advertisement
Advertisement