যে বাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে একটু অসাবধানতাও থাকে, সেখানে আরশোলা (Cockroach) বাসা করার সুযোগ ছাড়ে না। আরশোলা দেখতে খুবই নোংরা, ঘরে রোগ ছড়াতেও এরা বড় ভূমিকা পালন করে। দিনের বেলা আরশোলারা রান্নাঘরের কোণে লুকিয়ে থাকে এবং কেবল রাতে বের হয়। তাদের মোকাবেলা করার জন্য সময়ে সময়ে পেস্ট কন্ট্রোল করা উটিত। কিন্তু আপনি যদি ঘরোয়া উপায়ে আরশোলার উপদ্রব থেকে মুক্তি চান, তবে আজ আমরা আপনাকে এর জন্য ৫টি দরকারি টিপস বলতে যাচ্ছি।
কীভাবে আরশোলা তাড়াবেন (How To Control Cockroaches)
কেরোসিন তেল স্প্রে
রান্নাঘর থেকে আরশোলা তাডাতে স্প্রে বোতলে কেরোসিন তেল ভরুন। ঘরে কোণে কোণে জায়গায় স্প্রে করুন। আরশোলা কেরোসিনের গন্ধ সহ্য করতে পারে না এবং তাই তারা পালিয়ে যাবে।
কফি
আরশোলা থেকে মুক্তি পেতে এই পদ্ধতিটিও ব্যবহার করতে পারেন। এজন্য কাপড়ে কফি পাউডার বেঁধে সেগুলোর ছোট ব্যাগ তৈরি করুন। এর পরে আরশোলা রয়েছে এমন জায়গার চারপাশে রাখুন। এতে করে আরশোলা সেখান থেকে পালিয়ে যাবে নিশ্চিত।
তেজপাতা
সবজিতে ব্যবহৃত তেজপাতা একেবারেই পছন্দ করে না আরশোলা। এই পাতার তীব্র গন্ধ সহ্য করতে পারে না। অতএব, তেজপাতা পিষে রান্নাঘরের সেই জায়গাগুলিতে রাখুন, যেখানে আরশোলা লুকিয়ে রয়েছে বলে মনে করেন। তেজপাতার গন্ধে আরশোলা পালিয়ে যেতে বাধ্য হবে।
নিম তেল
আরশোলারা নিম তেলের গন্ধও পছন্দ করে না। একটি পাত্রে কয়েক ফোঁটা নিমের তেল রাখুন এবং এতে কয়েকটি লবঙ্গ ডুবিয়ে রাখুন। এর পরে, যেখানে আরশোলা দেখবেন সেখানে লবঙ্গগুলি রাখুন। তীব্র গন্ধের কারণে আরশোলারা পালানোর পথ পাবে না।
বেকিং সোডা
আরশোলার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন বেকিং সোডা ব্যবহার করে। এর জন্য আপনাকে রাতে একটি পাত্রে বেকিং সোডা নিতে হবে এবং তাতে কিছু চিনি যোগ করতে হবে। তারপর সেই বাটিটি এমন জায়গায় রাখতে হবে যেখানে আরশোলা বেশি দেখা যায়।