Advertisement

Kucho Nimki Recipe: বাড়িতেই সহজে বানান মুচমুচে কুচো নিমকি, বিজয়া করতে আসা অতিথিরা চেয়ে খাবে

আর পুজোর আগে থেকেই এই নিমকি তৈরির তোড়জোড় শুরু হয়। এখন অনেকেই দোকান থেকেই কুচো নিমকি কিনে খেতে অভ্যস্ত৷ কিন্তু ঝক্কি ছাড়াই কুচো নিমকি বাড়িতে তৈরি করা যায়।

কুচো নিমকিকুচো নিমকি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Oct 2026,
  • अपडेटेड 6:45 PM IST
  • বাড়িতে তৈরি খাস্তা মুচমুচে নিমকি ছাড়া বাঙালির শারদোৎসবের আনন্দ অসম্পূর্ণ।

বাড়িতে তৈরি খাস্তা মুচমুচে নিমকি ছাড়া বাঙালির শারদোৎসবের আনন্দ অসম্পূর্ণ। নিমকি নানা রকমের হয়। কিন্তু বিজয়ার সময় আইকনির হল কুচো নিমকি। আর পুজোর আগে থেকেই এই নিমকি তৈরির তোড়জোড় শুরু হয়। এখন অনেকেই দোকান থেকেই কুচো নিমকি কিনে খেতে অভ্যস্ত৷ কিন্তু ঝক্কি ছাড়াই কুচো নিমকি বাড়িতে তৈরি করা যায়। রেসিপি সহজ। জেনে নিন ঘরোয়াভাবে কীভাবে তৈরি করবেন কুচো নিমকি?

উপকরণ
২৫০ গ্রাম বা ৩ কাপ ময়দা
স্বাদ অনুযায়ী নুন
হাফ চামচ কালো জিরে
১ চামচ চিনি
সাদা তেল

পদ্ধতি
প্রথমে কালোজিরে, নুন, চিনি, ৩ চামচ তেল দিয়ে ময়দায় ময়ান দিন। 

এবার অল্প অল্প জল দিয়ে মেখে শক্ত মণ্ড তৈরি করুন। 

এ বার ময়দার মণ্ড ১৫ মিনিট রেখে দিন পাতলা কাপড়ে ঢেকে৷ তার পর আবার ভাল করে ঠেসে মেখে নিন।

এ বার লেচি কেটে হাতে তেল মাখিয়ে বেলে নিন। তেলের বদলে ময়দা দিয়েও শুকনো করে বেলতে পারেন। 

রুটির মতো পাতলা করে বেলে নিন চাটু জুড়ে। তার পর ছুরি দিয়ে বরফি আকারে কেটে নিন। 

কড়াইয়ে সাদা তেল গরম করুন। তার পর ছাঁকা তেলে ডুবো ডুবো করে ভেজে নিন কুচো নিমকি। 

মাঝারি আঁচে লালচে বাদামি করে ভেজে নিন। নোনতা খাস্তা স্বাদে জমে যাবে চায়ের আসর।

আগেকার দিনে আত্মীয়দের বাড়ি বিজয়া করতে যাওয়া মানেই গরম ধোঁওয়া ওঠা চা, মিষ্টির সঙ্গে প্লেটের পাশে থাকে বাড়িতে তৈরি সাবেক কুচো নিমকি। এখন ব্যস্ততার যুগে বাড়িতে আরও কেউই নিমকি তৈরির কসরত করেন না। কিন্তু নামমাত্র সময়ে বাড়িতেই ভাজতে পারবেন খাস্তা মুচমুচে কুচো নিমকি। তাই ঠাকুমা-দিদিমার হাতে স্বাদের সঙ্গে ফিরিয়ে আনুন নস্টালজিয়াকেও। 

Read more!
Advertisement
Advertisement