Advertisement

Doctors Remove 45 Kg Tumor: ১৪ জন চিকিৎসক মিলে মহিলার পেট থেকে বের করলেন ৪৫ কেজির টিউমার

Doctors Remove 45kg Tumor: অস্ত্রোপচার (Operation) করে এক মহিলার পেট থেকে প্রায় ৪৫ কেজি ওজনের একটি টিউমার (Tumor) বের করলেন চিকিৎসকেরা। এত বড় টিউমার দেখে অবাক চিকিৎসকরাও। চিকিৎসকদের বক্তব্য, এত বড় টিউমার আগে কোনওদিন দেখেননি তাঁরা। ঘটনাটি ব্রাজিলের রিও দি জেনেইরোর (Rio de Janeiro)।

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Sep 2022,
  • अपडेटेड 3:45 PM IST
  • অস্ত্রোপচার করে এক মহিলার পেট থেকে প্রায় ৪৫ কেজি ওজনের একটি টিউমার বের করলেন চিকিৎসকেরা
  • এত বড় টিউমার দেখে অবাক চিকিৎসকরাও

Doctors Remove 45kg Tumor: অস্ত্রোপচার (Operation) করে এক মহিলার পেট থেকে প্রায় ৪৫ কেজি ওজনের একটি টিউমার (Tumor) বের করলেন চিকিৎসকেরা। এত বড় টিউমার দেখে অবাক চিকিৎসকরাও। চিকিৎসকদের বক্তব্য, এত বড় টিউমার আগে কোনওদিন দেখেননি তাঁরা। ঘটনাটি ব্রাজিলের রিও দি জেনেইরোর (Rio de Janeiro)। সেখানে ৪৫ বছর বয়সী এক মহিলাকে শ্বাসকষ্টের কারণে সাও জোসে ডো আভাই হাসপাতালে ভর্তি করা হয়। মহিলার স্বাস্থ্য পরীক্ষার পর, চিকিৎসকেরা বুধবার অস্ত্রোপচার শুরু করেন। ওই মহিলার শরীর থেকে ১০০ পাউন্ড অর্থাৎ ৪৫ কেজির টিউমার উদ্ধার হয়।

টিউমারটি এতই বড় ছিল যে অপারেশন করতে ১৪ জন চিকিৎসকের সাহায্য লাগে। ঘণ্টা দুয়েক চলে অপারেশন। টিউমারটির উচ্চতা জানলে চমকে উঠবেন! ৪ ফুট চওড়া এবং ৯ ইঞ্চি লম্বা। বড় পাথরের আকৃতির এই টিউমার বাসা বেঁধেছিল তাঁর শরীরে।

সোশ্যাল মিডিয়ায় টিউমারের কিছু ছবি শেয়ার করেছেন হাসপাতালের ডাঃ গ্ল্যাসিও বোচাট। ছবিগুলি দেখে হতবাক নেটিজেনরাও। গত ৫ বছর ধরে এত বড় টিউমার নিয়ে কীভাবে জীবনযাপন করছিলেন ওই মহিলা? যদিও, অপারেশন করে ভালোভাবেই টিউমারটি বের করা গেছে।

বর্তমানে, চিকিৎসকেরা কিছু পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করছেন, যা থেকে জানা যাবে ওই মহিলার ক্যান্সার আছে কি না। এখনও হাসপাতালে ভর্তি তিনি। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসা সরঞ্জামের সাহায্য ছাড়াই তিনি শ্বাস নিচ্ছেন। বায়োপসির ফল জানতে প্রায় তিন সপ্তাহ সময় লাগবে।

Read more!
Advertisement
Advertisement