Advertisement

Pabda Recipe: বাঙাল-ঘটি হাত চাটবে, গরম ভাতে সর্ষে পাবদা আহা, RECIPE

মাছ খেতে বেশিরভাগ বাঙালিই ভালবাসেন। আর সেই কারণে কমবেশি রোজই কোনও না কোনও মাছ রান্না হয় বাঙালির বাড়িতে। এই ছোট মাছের তালিকায় রয়েছে পাবদা মাছ। ওদের জনপ্রিয় সুস্বাদু এই মাছ ক্যালসিয়াম কার্বোহাইড্রেট ভিটামিন সি সমৃদ্ধ এই মাছ অত্যন্ত পুষ্টিকর।

সর্ষে পাবদাসর্ষে পাবদা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Aug 2026,
  • अपडेटेड 7:09 PM IST
  • মাছ খেতে বেশিরভাগ বাঙালিই ভালবাসেন।

মাছ খেতে বেশিরভাগ বাঙালিই ভালবাসেন। আর সেই কারণে কমবেশি রোজই কোনও না কোনও মাছ রান্না হয় বাঙালির বাড়িতে। এই ছোট মাছের তালিকায় রয়েছে পাবদা মাছ। ওদের জনপ্রিয় সুস্বাদু এই মাছ ক্যালসিয়াম কার্বোহাইড্রেট ভিটামিন সি সমৃদ্ধ এই মাছ অত্যন্ত পুষ্টিকর। বাঙালির রান্নাঘরে রুই-কাতলার পাশাপাশি মাঝে মধ্য়ে পাবদা মাছেরও আনাগোনা রয়েছে। বাড়িতেই সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিন সর্ষে পাবদা। রইল রেসিপি। 

উপকরণ
সর্ষে পাবদা বানাতে প্রয়োজন পাবদা মাছ, সর্ষের তেল, কালোজিরা, হলুদ, লঙ্কা, দই, সর্ষে পোস্ত বাটা।

পদ্ধতি
প্রথমেই একটি কড়ায়তে তেল গরম করে পাবদা মাছগুলো হলুদ লবণ মাখিয়ে তেলে ভেজে নিতে হবে। এরপর মাছগুলো চারপাশে ভেজে নামিয়ে নিতে হবে।

মাছ গুলো ভাজা হয়ে গেলে কড়াইতে তেল গরম করে সেই তেলে প্রথমে কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নাড়াচড়া করে এরপর সামান্য পরিমাণে লবণ, সর্ষে পোস্ত বাটা ,হলুদ , এছাড়া ফাটিয়ে রাখা দই, সমস্ত কিছু দিয়ে ভালভাবে মশলা কষিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ দিয়ে ভালভাবে মিনিট পাঁচেকের মত মশলাগুলো কষাতে হবে।

এরপর মশলা কষানো হয়ে গেলে সেই মশলায় টক দইয়ের বাটিতে করে জল দিয়ে দিতে হবে। সামান্য জল দেওয়ার পর মসলার সঙ্গে জল মিশে গেলে। ঝোল ফুটতে থাকলে এরপর পাবদা মাছগুলো ছেড়ে দিন। এভাবেই খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন সর্ষে পাবদা। গরম গরম ভাতের সঙ্গে এই সরষে পাবদা থাকলে আর কিছুর প্রয়োজন পড়বে না।
 

Read more!
Advertisement
Advertisement