Advertisement

Holi Colour Rmove Hacks: বাঁদুরে রং উঠছে না কিছুতেই? জেনে নিন ৪ ঘরোয়া টোটকা

দোলের দিন রং মেখে ভূত না হলে তো মজাই মাটি। কিন্তু দোলে রং খেলার পর চুল ও ত্বক থেকে রং তোলার ঝক্কি অনেক। ছোবড়া রগড়াতে রগড়াতে ছাল-চামড়ার দফারফা। সঙ্গে উপরি পাওনা বেশ কয়েক ঘণ্টার জ্বালাভাব।

দোলের রং ওঠানোর উপায়দোলের রং ওঠানোর উপায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Mar 2026,
  • अपडेटेड 4:46 PM IST
  • দোলের দিন রং মেখে ভূত না হলে তো মজাই মাটি।

দোলের দিন রং মেখে ভূত না হলে তো মজাই মাটি। কিন্তু দোলে রং খেলার পর চুল ও ত্বক থেকে রং তোলার ঝক্কি অনেক। ছোবড়া রগড়াতে রগড়াতে ছাল-চামড়ার দফারফা। সঙ্গে উপরি পাওনা বেশ কয়েক ঘণ্টার জ্বালাভাব। কলেজে, অফিসে তো বটেই, যে কোনও অনুষ্ঠানে যাওয়াই তখন মুশকিল। কিন্তু সেই ভয়ে তো আর রং খেলা থামতে পারে না। বরং কিছু উপায় জানা থাকলেই হতে পারে মুশকিল আসান। 

নারকেল তেল
এটা মা-কাকিমাদের পুরনো অথচ কার্যকর টোটকা। রং মেখে ভূত হয়ে আসার পর নারকেল তেল মেখে নিন ভাল করে। নারকেল তেল মাখার পর একটা ভেজা টিস্যু নিয়ে ভাল করে মুছে নিন। এ বার একটা ফেসওয়াশ দিয়ে ভাল করে মুখ আর হাত-পা ঘষে নিন। জল দিয়ে পরিষ্কার করলেই দেখবেন অনেকখানি রঙের পরত উঠে গিয়েছে।

বেসন ও দইয়ের ফেসপ্যাক
রঙের পাশাপাশি অনেক টক্সিন জমে থাকে ত্বকে। তার সঙ্গে ত্বকের শুষ্ক ভাব বাড়তে থাকে। এই সমস্যা এড়াতে দোলের পর দিন বেসন ও দইয়ের ফেসপ্যাক মাখুন। এক চামচ বেসনের সঙ্গে এক চামচ টক দই ও মধু মিশিয়ে মুখে মাখুন। ১৫ মিনিট অপেক্ষা করুন। এর পর হাল্কা হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন ত্বকের জেল্লা ফিরছে।

অ্যালোভেরা ও লেবুর রস
একটা বাটিতে এক চামচ তাজা অ্যালোভেরা ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকের উপর লাগিয়ে রাখুন ১০ মিনিট। এর পর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক দোলের জেদি রং তুলে দেবে।

দুধ ও গ্লিসারিনের ক্লিনজার
এক কাপ দুধে এক চামচ গ্লিরাসিন মিশিয়ে নিন। এই মিশ্রণে তুলো ডুবিয়ে মুখে মেখে নিন। মিনিট পাঁচেক রাখুন। তার পর ভিজে তোয়ালে দিয়ে মুখ মুছে নিন। সমস্ত রং, ময়লা একদিনে পরিষ্কার হয়ে যাবে।

 

Advertisement
Read more!
Advertisement
Advertisement