Advertisement

Dhaba Style Egg Curry: ধাবা স্টাইল ডিম কারি, রুটি-পরোটার সঙ্গে জমবে ভাল

বাঙালির সব রান্নাঘরেই ডিম মজুত থাকে। ব্রেকফাস্ট থেকে লাঞ্চ-ডিনার ডিম কিন্তু সবক্ষেত্রেই চলে। সেদ্ধ ডিম, ভাজা ডিম বা ডিমের কারি- ডিমের যে কোনও পদ দিয়েই জমে যায় লাঞ্চ থেকে ডিনার। ডিমের ঝোল বা ডিমের কারি সকলেরই খুব পছন্দের।

ধাবা স্টাইল ডিমধাবা স্টাইল ডিম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Apr 2026,
  • अपडेटेड 6:01 PM IST
  • বাঙালির সব রান্নাঘরেই ডিম মজুত থাকে।

বাঙালির সব রান্নাঘরেই ডিম মজুত থাকে। ব্রেকফাস্ট থেকে লাঞ্চ-ডিনার ডিম কিন্তু সবক্ষেত্রেই চলে। সেদ্ধ ডিম, ভাজা ডিম বা ডিমের কারি- ডিমের যে কোনও পদ দিয়েই জমে যায় লাঞ্চ থেকে ডিনার। ডিমের ঝোল বা ডিমের কারি সকলেরই খুব পছন্দের। বিশেষ-বিশেষ দিনে ডিমের ঝোল বা ডিমের কারির বিশেষত্ব রয়েছে। এবার বাড়িতেই বানিয়ে নিন ধাবা স্টাইল ডিম কষা। 

উপকরণ
ডিম, পেঁয়াজ, টম্যাটো, ক্যাপসিকাম, আটা-রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, গোটা ধনে, ছোট এলাচ, গোটা গোলমরিচ, গোটা জিরে, কসৌরি মেথি গুঁড়ো, সর্ষের তেল, টক দই। 

প্রণালী
প্রথমে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এবার একটি পাত্রে টম্যাটো কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা, তেল, টক দই, এবং ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মেশান অন্যদিকে, আদা, রসুন এবং কাঁচালঙ্কা মিক্সিতে ভাল করে পেস্ট করে নিন। 

এবার গোটা ধনে, ছোটো এলাচ, গোলমরিচ মিক্সিতে পেস্ট করে স্বাদমতো নুন দিয়ে গুঁড়ো মশলা তৈরি করে নিন। পেঁয়াজ ছোট-ছোট করে কেটে নিন। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে গোটা জিরা দিয়ে ফোড়ন দিন। তার মধ্যে আদা, রসুন, লঙ্কা বাটা এবং পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে ভাজুন

পেঁয়াজ মশলার সঙ্গে লালচে হয়ে গেলে তৈরি করা গুঁড়ো মশলা দিয়ে কষান। মশলা থেকে তেল বেরোলে আবার ওই মশলা গুঁড়ো মশলা দিয়ে ভাল করে কষান। মশলার গন্ধ চলে পরিমাণমতো জল দিয়ে ফোটান। জল কমে এলে তৈরি হয়ে গেল গ্রেভি

এবার অন্য একটি পাত্রে হলুদ এবং লঙ্কা গুঁড়োর সঙ্গে সেদ্ধ ডিম হালকা করে ভেজে নিন। তার মধ্যে টম্যাটো এবং ক্যাপসিকাম কেটে নিন। এবার আগে থেকে তৈরি গ্রেভির কড়াইয়ে টম্যাটো, ক্যাপসিকাম এবং কসৌরি মেথি দিয়ে ভালো করে ফোটান

টম্যাটো, ক্যাপসিকাম গ্রেভিতে মিশে গেলে এবার ভাজা ডিমগুলি দিয়ে খানিক কষিয়ে নিন। ভাল গন্ধ বেরোলে উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন এবং একটি সেদ্ধ ডিমের কুসুম ভেঙে ছড়িয়ে দিন। ব্যস, তৈরি ধাবা স্টাইলে ডিমের কারি। এবার ভাত বা রুটির সঙ্গে গরম-গরম পরিবেশন করুন

Advertisement

Read more!
Advertisement
Advertisement