Advertisement

Gajar Roti Recipe: হালুয়া নয়, এ বার শীতে বাড়িতে বানান গাজরের রুটি, রইল সহজ রেসিপি

শীতকালে বাজারে গাজর সহজলভ্য। এই সময়ে মানুষ গাজরের হালুয়া অনেকেই বানান। তবে এ বার শীতে ব্রেকফাস্ট বা ডিনারে খাওয়ার জন্য বানিয়ে ফেলুন গাজরের রুটি। কী ভাবে বানাবেন, কী কী লাগবে, রইল সহজ রেসিপি।

গাজরের রুটি রেসিপিগাজরের রুটি রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 Nov 2026,
  • अपडेटेड 2:57 PM IST
  • শীতে গাজরের হালুয়া অনেকেই বানান
  • ব্রেকফাস্ট বা ডিনারে বানিয়ে ফেলুন গাজরের রুটি
  • কী ভাবে বানাবেন, কী কী লাগবে

শীতকালে বাজারে গাজর সহজলভ্য। এই সময়ে মানুষ গাজরের হালুয়া, গাজরের সবজি, স্যালাড খেয়ে থাকেন ঘরে ঘরে। কিন্ত আপনি যদি গাজর দিয়ে ভিন্ন স্বাদের, স্বাস্থ্যকর এভং সুস্বাদু কিছু তৈরি করতে চান তবে রুটি বানিয়ে দেখতে পারেন। এই গাজরের রুটি বানাতে খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। এটি আটা, কুচনো গাজর এবং কিছু সাধারণ মশলা দিয়ে সহজেই তৈরি করা হয়। 

জিরে এবং লঙ্কার গুঁড়ো যোগ করলে এই গাজরের রুটির স্বাদ আরও বেড়ে যায়। এর বিশেষত্ব হল, গাজরের পুরটি আলাদা ভাবে তৈরি করার প্রয়োজন হয় না। বরং আটা মাখার সময়ই গাজর যোগ করা হয়। এটি সকালের জলখাবার, বাচ্চাদের স্কুলের টিফিন কিংবা ডিনারে বানিয়ে ফেলতেই পারেন। আচার দিয়েও এই রুটি খেতে মন্দ লাগবে না। 

উপকরণ
> ৪ কাপ গমের আটা
> ৩টি গাজর (খোসা ছাড়ানো ও কুচনো)
> আধ চা চামচ জিরে গুঁড়ো
> আধ চা চামচ লঙ্কার গুঁড়ো
> আধ চা চামচ নুন
> প্রয়োজনমতো গরম জল
> রুটিতে মাখানোর জন্য ঘি

প্রণালী 
প্রথমে একটি বড় বাটিতে গমের আটা এবং কুচনো গাজর একসঙ্গে মেশান। এরপর জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আজওয়াইন এবং লবণ যোগ করুন। সব কিছু ভাল ভাবে মিশিয়ে নিন। ধীরে ধীরে হাল্কা গরম জল যোগ করুন এবং মেখে একটি নরম মণ্ড তৈরি করুন। তৈরি করা মণ্ডটিতে সামান্য ঘি বা তেল মাখিয়ে ঢেকে প্রায় ২০ মিনিট রেখে দিন। 

এরপর ময়দা দিয়ে ছোট ছোট বল তৈরি করুন। বেলচাকির উপর কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে একটি বল বেলে গোল রুটি বানান। এ বার কড়াই গরম করে তাতে রুটিটি রাখুন। দু'পাশ ভাল ভাবে সেঁকে নিন। রুটির উপর হাল্কা করে ঘি মাখিয়ে সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত সেঁকে নিন। বাকি রুটিগুলিও একই ভাবে তৈরি করে নিন। গরম গাজরের রুটি তৈরি। ব্রেকফাস্ট কিংবা ডিনারে সবজির সঙ্গে দারুণ জমবে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement