Advertisement

Hair Loss: চায়ে বেশি চিনি-রোজ পাতে চাটনি? অকালে টাক পড়বেই...

Hair Loss over Over eating Sugar: প্রত্যেকদিনের খাবার, চা, দুধ, দই, শরবত খেতে গিয়ে আমরা চিনির ব্যবহার করি। অনেকেই চিনি তাত্ক্ষণিক শক্তি বাড়াতে কার্যকর। যারা নিম্ন রক্তচাপের সমস্য়ায় ভোগেন, তাদের জন্যও চিনি খুব ভালো। কিন্তু এটা কী জানেন? চুল ঝরে টাক পড়ে যাওয়ার কারণ চিনি নয়তো?

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Aug 2022,
  • अपडेटेड 12:59 PM IST
  • প্রতিদিন চিনি খেলে মাথায় টাক পড়তে পারে
  • এর কারণ হল, অতিরিক্ত চিনি রক্ত চলাচলে বাধা তৈরি করতে পারে
  • স্ক্যাল্পে রক্ত চলাচল কমে গেলে তা শুষ্ক হয়ে চুলের গোড়া ‍দুর্বল হয়ে যায়

Hair Loss over Over eating Sugar: প্রত্যেকদিনের খাবার, চা, দুধ, দই, শরবত খেতে গিয়ে আমরা চিনির ব্যবহার করি। অনেকেই চিনি তাত্ক্ষণিক শক্তি বাড়াতে কার্যকর। যারা নিম্ন রক্তচাপের সমস্য়ায় ভোগেন, তাদের জন্যও চিনি খুব ভালো। কিন্তু এটা কী জানেন? চুল ঝরে টাক পড়ে যাওয়ার কারণ চিনি নয়তো? চিনি যে খুব বেশি উপকারী নয়, তা মোটামুটি সকলি জানেন। কারণ প্রতিদিন চিনি খেলে ওজন বেড়ে যায়। এছাড়াও, চুল ঝরার কারণ হতে পারে চিনি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন চিনি খেলে মাথায় টাক পড়তে পারে। এর কারণ হল, অতিরিক্ত চিনি রক্ত চলাচলে বাধা তৈরি করতে পারে। স্ক্যাল্পে রক্ত চলাচল কমে গেলে তা শুষ্ক হয়ে চুলের গোড়া ‍দুর্বল হয়ে যায়। শুধু চুল পড়া নয়, অতিরিক্ত চিনি খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়। তবে চিনি নিয়ন্ত্রণে খাবার পরও যদি চুল ওঠে, তবে কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, তা হল ভিটামিনের অভাব হচ্ছে কি না। এছাড়া, অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণেও হতে পারে থাইরয়েড। 

বেশি চিনি খেলে আর কী ক্ষতি?

অতিরিক্ত চিনি খাওয়ার ফলে দ্রুত চর্বি বাড়ে। তলপেট, ডবল চিন সহ শরীরের অন্যান্য জায়গায় ফ্যাট জমায়। শরীরের সঠিকভাবে কাজ করার জন্য রক্তে শর্করার নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ। উচ্চ রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে ডায়াবেটিস হয়। চিনি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। এর ফলে কিডনির সমস্যাও দেখা দিতে পারে। তাই রোজ বেশি চিনি খাওয়া এড়িয়ে চলুন।

রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে মুখ শুকিয়ে যেতে শুরু করে- রক্তে শর্করার পরিমাণ বেশি হলে মুখ শুকিয়ে যেতে শুরু করে এবং ঠোঁটের চারপাশে চামড়া ফাটতে শুরু করে। 
 

Read more!
Advertisement
Advertisement