Advertisement

Happy Akshaya Tritiya Wishes 2026: শুভ অক্ষয় তৃতীয়া! শুভেচ্ছা জানাতে সকলকে পাঠান এই মেসেজ

Akshaya Tritiya Wishes: সংস্কৃত অনুসারে 'অক্ষয়' শব্দের অর্থ হল 'যার কোনও ক্ষয়' নেই অর্থাৎ যা কখনও শেষ হয় না। তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় করা যে কোনও কাজ অক্ষয় থাকে। সেই সঙ্গে শাস্ত্র মতে, অক্ষয় তৃতীয়া সুখ প্রদানকারী এবং পাপ নাশকারী তিথি।

অক্ষয় তৃতীয়ার মেসেজ অক্ষয় তৃতীয়ার মেসেজ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Apr 2026,
  • अपडेटेड 8:02 AM IST

হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব হল অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya)। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার উৎসব পালিত হয়। বিশ্বাস অনুযায়ী, যে কোনও কাজ সম্পন্ন করার জন্য এদিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। লক্ষ্মী- নারায়ণের আরাধনা এবং নতুন জিনিস কেনার জন্যও এই দিনটিকে সেরা মনে করা হয়। কথিত আছে, এই শুভ তিথিতে কেনা জিনিসের ফল চিরস্থায়ী হয়। বিশেষ করে এদিন সোনা কেনা খুবই শুভ।  

সংস্কৃত অনুসারে 'অক্ষয়' শব্দের অর্থ হল 'যার কোনও ক্ষয়' নেই অর্থাৎ যা কখনও শেষ হয় না। তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় করা যে কোনও কাজ অক্ষয় থাকে। সেই সঙ্গে শাস্ত্র মতে, অক্ষয় তৃতীয়া সুখ প্রদানকারী এবং পাপ নাশকারী তিথি।

অক্ষয় তৃতীয়ার দিন ব্যবসায়ী লক্ষ্মী- গণেশ পুজোর আয়োজন করেন। অনেকে দোকানে এদিন হালখাতাও হয়। শুধু দোকান নয়, অনেকে বাড়িতেও পুজো করেন। এছাড়া বিভিন্ন মন্দিরে ভক্তেরা ভিড় জমান। বিশ্বাস করা হয় যে, এদিন সোনা কিনলে পরিবারে সুখ-সমৃদ্ধি ঘটে। এই অক্ষয় তৃতীয়ায় সকলকে শুভেচ্ছা (Akshaya Tritiya Wishes) জানাতে পাঠান এসব মেসেজ।

 

 অক্ষয় তৃতীয়া ২০২৬-র শুভেচ্ছা বার্তা (Akshaya Tritiya 2026 Messages) 

* এবারের অক্ষয় তৃতীয়ায় আপনি যা যা চেয়েছেন, আপনার মনের সমস্ত আশা পূর্ণ হোক।  

* অক্ষয় মানে যা ক্ষয় হয় না। আপনার সুখ, সমৃদ্ধি আর ভালোবাসা যেন অক্ষয় হয়। 

* আপনার উপর অর্থের বর্ষণ হোক সর্বদা, অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে এই কামনাই করি। শুভ অক্ষয় তৃতীয়া! 

* অক্ষয় তৃতীয়ার শুভ দিনে আপনার সুস্বাস্থ্য, সুখ এবং আপনার সমস্ত সাধনায় সিদ্ধি কামনা করছি!

* সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা।

* সম্পদের চেয়েও বড় অক্ষয় হোক আপনার সুস্বাস্থ্য ও আনন্দ। ভাল থাকুন। 

* এই শুভ তিথিতে আপনার ঘরে আসুক মা লক্ষ্মীর আশীর্বাদ। শুভ অক্ষয় তৃতীয়া। 

Advertisement

 

* নতুন শুরু হোক, সবাই সুখী ও মঙ্গলময় থাকুন। শুভ অক্ষয় তৃতীয়া ২০২৬! 

* সাফল্য, আনন্দ এবং ভাগ্য দিয়ে ভরা একটি নতুন শুরু হোক। অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা।

* শুভ অক্ষয় তৃতীয়া! আপনার জীবনের প্রতিটি দিন যেন নতুন সাফল্যের আলোয় ভরে ওঠে। 

* এই অক্ষয় তৃতীয়া আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য নিয়ে আসুক। শুভ অক্ষয় তৃতীয়া!

* উৎসব আপনার জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধি বয়ে আনুক, শুভ অক্ষয় তৃতীয়া।

* আপনাকে শুধু আজকের জন্য নয়, সারাজীবনের জন্য আমার শুভেচ্ছা পাঠাচ্ছি। অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা!

* আপনার ধন-সম্পদ, সুখ-শান্তি অক্ষয় হোক...শুভ অক্ষয় তৃতীয়া!

* আপনার ভাণ্ডার থাকুক পূর্ণ, আর জীবন থাকুক আনন্দে। সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া।  

* ধনলক্ষ্মীর কৃপায় ঘুচে যাক দুঃখ- অশান্তি, আসুক সুখ সমৃদ্ধি! শুভ অক্ষয় তৃতীয়া! 
 
* অক্ষয় তৃতীয়া উপলক্ষে লক্ষ্মী-গণেশ আপনাকে সুখ ও সমৃদ্ধি দান করুক। অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা আপনার ও আপনার পরিবারকে। 

 

* আজ যে কাজই শুরু করবেন তাতেই যেন সাফল্য পান, সব স্বপ্ন যেন পূর্ণ হয় আজ। অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। 

* সমস্ত প্রাণশক্তি দিয়ে প্রার্থনা করি আপনার পরিবারে সব সুখ থাকুক অক্ষয়, শুভ হোক অক্ষয় তৃতীয়া। 

* এই অক্ষয় তৃতীয়ায় আপনার পরিবারে ভরে থাকুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। শুভ অক্ষয় তৃতীয়া ২০২৬!

* আজকের শুভ তিথিতে আপনার ঘরে আসুক মা লক্ষ্মীর আশীর্বাদ। শুভ অক্ষয় তৃতীয়া। 

* পৃথিবী থেকে দূরীভূত হোক সব দুঃখ-কষ্ট, বাধা-বিপত্তি, পাপ-অন্যায়।

* এই অক্ষয় তৃতীয়ায় তোমার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক, দূর হোক সকল নৈরাশ্য, সকল গ্লানি। শুভ অক্ষয় তৃতীয়া। 

* এই অক্ষয় তৃতীয়ায়, ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর স্বর্গীয় শক্তি আপনাকে তাদের আশীর্বাদ দান করুক।

* আপনার ধন-সম্পদ, সুখ-শান্তি অক্ষয় হোক...শুভ অক্ষয় তৃতীয়া!

 

* মা লক্ষ্মীর কৃপা আপনার প্রতি সর্বদা থাকুক এই কামনা করি। শুভ অক্ষয় তৃতীয়া! 

* এই অক্ষয় তৃতীয়া আপনার জন্য অটুট স্বাস্থ্য, সম্পদ এবং আধ্যাত্মিক মঙ্গল নিয়ে আসুক। 

* আপনার পরিবার মায়ার বাঁধনে জড়িয়ে থাকুক। মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সর্বদা আপনাদের উপরে থাকুক। অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা।

* এই পবিত্র দিন  উপলক্ষ্যে, আপনার আকাঙ্খা পূর্ণ হোক এবং আপনার যাত্রা সমৃদ্ধ হোক। 

* অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে, আপনার জীবন প্রাচুর্য এবং সৌভাগ্য দিয়ে পূর্ণ হোক।

* মা লক্ষ্মীর কৃপা তোমার ও তোমার পরিবারের উপর সর্বদা থাকুক, পূরণ হোক মনের সকল চাওয়া পাওয়া। শুভ অক্ষয় তৃতীয়া। 

* অক্ষয় তৃতীয়ার আশীর্বাদ আপনাকে সীমাহীন আনন্দ এবং সৌভাগ্য দান করুক।

* অক্ষয় তৃতীয়া উপলক্ষে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী আপনাকে সুখ ও সমৃদ্ধি দান করুক।

 

অক্ষয় তৃতীয়া ২০২৬-র কবে পড়েছে?

এবছর অক্ষয় তৃতীয়া কোন দিন পড়েছে তা নিয়ে বিভ্রান্তি আছে। ১৯ এপ্রিল (বাংলায় ৫ বৈশাখ) ও ২০ এপ্রিল (বাংলায় ৬ বৈশাখ) অক্ষয় তৃতীয়ার শুভ তিথি পড়েছে। 

তৃতীয়া তিথি কতক্ষণ থাকবে?

১৯ এপ্রিল বেলা  ১/১৩/১৮ থেকে ২০ এপ্রিল সকাল ১০/৫১/৫৮ পর্যন্ত তৃতীয়া থাকবে। তাই এই দু'দিনের মধ্যে যে কোনও একদিন পুজো করা যেতে পারে।   

সোনা- রুপো কেনার শুভ সময়

১৯ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনার সবচেয়ে শুভ সময় হল সকাল ১০:৪৯ থেকে শুরু করে ২০ এপ্রিল ভোর ৫:৫১ পর্যন্ত।

 

Read more!
Advertisement
Advertisement