Advertisement

Happy International Women’s Day 2026 Wishes: নারী দিবসের শুভেচ্ছা! সকল মহিলাকে কুর্ণিশ জানানে পাঠান এই মেসেজে

Women’s Day 2026 Messages: নারীরা শক্ত হাতে, যত্ন করে যেমন সংসারের হাল ধরেন, ঠিক সেরকমই বহির্জগতেও তাঁরা অনন্যা। সকল নারীদের এই বছর ভার্চুয়াল মাধ্যমে কুর্নিশ জানান।

আন্তর্জাতিক নারী দিবসের মেসেজ আন্তর্জাতিক নারী দিবসের মেসেজ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Mar 2026,
  • अपडेटेड 10:55 AM IST

কথায় বলে, যে রাঁধে সে চুলও বাঁধে।  নারীরা শক্ত হাতে, যত্ন করে যেমন সংসারের হাল ধরেন, ঠিক সেরকমই বহির্জগতেও তারা অনন্যা। প্রতি বছর ৮ মার্চ নারীদের সম্মান জানাতে  বিশ্ব জুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day)।

নারীরা শক্ত হাতে, যত্ন করে যেমন সংসারের হাল ধরেন, ঠিক সেরকমই বহির্জগতেও তাঁরা অনন্যা। সকল নারীদের এই বছর ভার্চুয়াল মাধ্যমে কুর্নিশ জানান। হোয়াটস অ্যাপ (WhatsApp), ইনস্টাগ্রাম (Instagram), ফেসবুকে (Facebook) বা অন্য কোনও সোশ্যাল পেজ থেকে এই বিশেষ দিনে শুভেচ্ছা বার্তা (International Women’s Day Message) শেয়ার করুন। 

 

আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা বার্তা (International Women’s Day Wishes)

* সমস্ত প্রতিকূলতা পেরিয়ে লক্ষ্যে স্থির থাকো, শুভ নারী দিবস।

* পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, তোমার উৎসাহ দেওয়া কথাগুলি আমাকে সব সময়ে এগিয়ে যেতে সাহায্য করে। শুভ নারী দিবস। 

* তুমি আমার পাশে যখন থাকো না, তখন আমার জীবন একেবারে ফাঁকা মনে হয়। আমার সঙ্গেই থেকো সব সময়। নারী দিবসের শুভেচ্ছা! 

* আপনার সাহসিকতাকে কুর্নিশ, জীবনের পথে আপনার সংগ্রামকে সেলাম।

* পৃথিবী নারীকে দুর্বল কখনোই বলতে পারে না, আজও সংসার চালানোর দায়িত্ব নারীর হাতেই।

* প্রতিটি দিনই হোক নারী দিবস। শুভেচ্ছা সকল নারীদের। 

* নারী শব্দটাই তো শক্তির সঙ্গে জড়িত। তাই আলাদা করে নিজেকে শক্তিশালী প্রমাণ করার দরকার নেই। শুভ নারী দিবস। 

* তুমিই অনন্যা!শুভ নারী দিবস। 

 

* পৃথিবীর প্রাণ তুমি, তোমার থেকে সৃষ্ট আমি, আজ তাই তোমারে নমি। শুভ নারী দিবস।  

* প্রত্যেক পুরুষের একজন মহিলার প্রয়োজন হয় যখন তার জীবন ছন্নছাড়া হয়ে যায়। কারণ দাবা খেলার মতোই রানী রাজাকে সুরক্ষা দেয়। শুভ নারী দিবস ২০২৬। 

* আমার জীবন এতটা গুছিয়ে দেওয়ার জন্যে অনেক ধন্যবাদ। নারী দিবসের শুভেচ্ছা।

Advertisement

* মা, বোন, স্ত্রী, বান্ধবী, তুমি প্রতিটি চরিত্রে খুব সাবলীল, হে নারী, তুমি সব কিছু করতে পারো। আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা!

* তোমার ডানায় আগুন, দীর্ঘ হোক তোমার উড়ান। শুভ নারী দিবস! 

* তোমার দয়া, শক্তি এবং সংকল্প আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে। তোমাকে পেয়ে আমি ধন্য।

 

* আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকল মা, বোন, বান্ধবীদের অভিনন্দন এবং শুভেচ্ছা।

* পৃথিবীর প্রাণ তুমি, তোমার থেকে সৃষ্ট আমি, আজ তাই তোমারে নমি। শুভ নারী দিবস।

* সমান অধিকার বিশেষ অধিকার নয়। শুভ আন্তর্জাতিক নারী দিবস!

* যেই মেয়েরা স্বপ্ন দেখে, তাঁরা দূরদর্শী নারী হয়। শুভ নারী দিবস বিশ্বের সকল মহিলাকে। 

* আপনার শক্তি, বৃদ্ধি এবং করুণা আমাকে প্রতিদিন মুগ্ধ করে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুভেচ্ছা।

* নারী দিবসের অনেক শুভেচ্ছা!শুভ হোক রোজ। 

* এই নারী দিবসে, তোমার জীবনকে আমি রঙিন করে তুলতে চাই ঠিক যেমনভাবে তুমি আমার জীবনকে সুন্দর করে তুলেছ।

* তুমি আমার জীবনের সেরা চমক, আমার স্ত্রী! তোমায় অনেক ভালবাসি। শুভ নারী দিবস ২০২৬!

 

 

* সকল নারীদের আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।

* এভাবেই আগলে রেখো আমায়। আমি গর্বিত তোমায় পেয়ে। আমার জন্যে রোজই নারী দিবস।  

* যে মহিলা আমার জীবনকে পরিপূর্ণ করে তুলেছে তাকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।

* তুমি সব সময় আমার অনুপ্রেরণা। আমার জন্যে যা কিছু করেছো তাঁর জন্যে আমি তোমার কাছে কৃতজ্ঞ। শুভ নারী দিবস!

* আজকের দুনিয়ায় এমন কোনও কাজ নেই যা মেয়েরা পারে না। শুভ আন্তর্জাতিক নারী দিবস।

* "স্বপ্ন থেকে সাফল্যের পথ বিদ্যমান।" - কল্পনা চাওলা

* "যদিও পৃথিবী দুঃখ- কষ্টে ভরা, তবুও এটি কাটিয়ে ওঠা যায়।"- হেলেন কেলার

* "নারীদের সকল প্রকার নিপীড়ন থেকে মুক্তি না দেওয়া হলে, স্বাধীনতা অর্জন করা যায় না।" - নেলসন ম্যান্ডেলা

* বাধা এলে মুখোমুখি দাঁড়াবে তাঁরা। তাঁদের মধ্যেই আছে অনন্ত শক্তির আধার।

*  তুমি দারুণ, তুমি আলাদা, তুমি সুন্দর আর তাই তো তুমি নারী। 

 

Read more!
Advertisement
Advertisement