Advertisement

Happy Shivratri 2026 Wishes: শুভ শিব চতুর্দশীর, মহাশিবরাত্রিতে শুভেচ্ছা জানাতে সকলকে পাঠান এই মেসেজ

Mahashivratri Wishes 2026: যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনই পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশীর ব্রত। তাই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ- এই চতুর্বিধ ফল লাভ হয়। 

মহাশিবরাত্রির মেসেজমহাশিবরাত্রির মেসেজ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Feb 2026,
  • अपडेटेड 4:40 PM IST

মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। 'শিবরাত্রি' কথাটা দুটি শব্দ থেকে এসেছে। 'শিব' ও 'রাত্রি', যার অর্থ শিবের জন্য রাত্রী। দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি। এদিন ভক্তি মনে পুজো করলে বাবা ভোলেনাথের ভক্তদের মনবাঞ্ছা পূরণ হয়। তারকেশ্বর সহ দেশের ভিন্ন প্রান্তে ভোলেবাবার মাথায় জল ঢালতে ভক্তদের সমাগম হয়। প্রায় এক মাস আগে থেকে চলে প্রস্তুতি। 

যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনই পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশীর ব্রত। তাই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ- এই চতুর্বিধ ফল লাভ হয়। 

 

মহাশিবরাত্রিতে মূলত স্বামীর মঙ্গল কামনায় উপবাস করে থাকেন মহিলারা। তবে শুধু বিবাহিত মহিলা নয়, অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষও এই ব্রত পালন করেন নিষ্ঠা করে। প্রচলিত কথা অনুয়ায়ী বলা হয়, অবিবাহিত মেয়েরা এই ব্রত পালন করেন, যাতে তাঁরা শিবের মতো বর পান, যাকে তাঁরা আদর্শ পুরুষ হিসাবে মনে করেন। পরিবার- পরিজনকে শুভেচ্ছা জানান এই শিবরাত্রিতে। পাঠান এই শুভেচ্ছা বার্তা (Mahashivratri Wishes)। 

মহাশিবরাত্রির শুভেচ্ছা-মেসেজ (Shivratri Messages)

* হর হর মহাদেব! মহাশিবরাত্রির শুভেচ্ছা সকলকে।  

* ভোলেবাবার জয় হোক! মঙ্গল হোক সকলের। 

* শিবের ছায়া তোমার উপর থাকুক, যে তোমার ভাগ্যের পরিবর্তন করতে পারে, তুমি তোমার জীবনে সেই সব পাবে, যা কেউ কখনও পায়নি। ওম নমঃ শিবায়! 

* শিব সত্য, শিব অসীম, শিব চিরন্তন, শিব ব্রহ্ম, শিব বর্তমান, শিব ভবিষ্যৎ শিব শক্তি, শিব ভক্তি, সবাইকে জানাই শুভ মহাশিবরাত্রির শুভেচ্ছা! 

* ওম নমোঃ শিবায়!মহাশিবরাত্রির শুভেচ্ছা। 

 

* শুধু ফুল আর বেল পাতাতেই তুষ্ট আমাদের ভোলে বাবা, ওম নমঃ শিবায়! শুভ মহাশিবরাত্রি।

* জয় শিবশঙ্কর, এই মহাশিবরাত্রিতে ভগবান শিব তাঁর ভক্তদের সমস্ত প্রার্থনা পূরণ করুক। 

Advertisement

* শিবের মহিমা অপার, বিপদের রক্ষাকর্তা তিনি। তাঁর আশীর্বাদ সব সময় আপনার উপর থাকুক। 

* ওম নমঃ শিবায়! মহাদেব রক্ষা করুক সকল বিপদ থেকে। 

* আপনার জীবনও শিবের আশীর্বাদে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে পূর্ণ হোক।

* মহাদেবের দিনে জানাই অনেক অনেক শুভেচ্ছা। ওম নমঃ শিবায়! শুভ মহাশিবরাত্রি।

* শিব চতুর্দশীর মহাতিথিতে আপনার পরিবারের সকল জরা-ব্যাধি, বিপদ কেটে নেমে আসুক আনন্দ। 

 

* যে সমস্যার কোনও সমাধান নেই, তার সমাধান শিব করে। শুভ মহাশিবরাত্রি!

* ভোলে বাবার জয় হোক!মঙ্গল হোক সকলের।  

* মহাশিবরাত্রিতে শিবের ভক্তি ও অনুগ্রহে আপনার মন শান্ত ও সুখী হোক। শুভ মহাশিবরাত্রি!

* আপনার জীবনের সুখ ও ভগবান ভোলের কৃপা আপনার উপর বর্ষিত হোক, জীবনে নতুন উদ্যমে ভরে উঠুক। শুভ মহাশিবরাত্রি!

* ভগবান শিব আপনার পরিবারের উপর আশীর্বাদ বর্ষণ করুক। এই শিবরাত্রি প্রত্যেকের জীবনের সমস্ত কুফল মুছে আনন্দ বয়ে নিয়ে আসুক। শুভ মহাশিবরাত্রি। 

* এই তিন জগতে নয় ভাগে, মহাদেব শিবের চেয়ে বড় কেউ নয়! মহাশিবরাত্রির উৎসব আপনাদের সকলের জন্য আনন্দ বয়ে আনুক।

* শিবের ভক্তিতে আপনার মন শান্তিপূর্ণ ও সুখী হোক। মহাশিবরাত্রির শুভেচ্ছা।

 

* ভগবান শিবের আশীর্বাদ সর্বদা থাকুক আপনার উপর পরিবর্তিত হোক আপনার ভাগ্য জীবনের সেই লক্ষ্য অর্জন করুন যা আজ অবধি কেউ পায়নি শুভ মহাশিবরাত্রি।

* মহাদেবের মহিমা তাঁর ভক্তদের অতুলনীয় পরিত্রাণ, শিবের করুণা আপনার উপর বর্ষিত হোক এবং আপনার জীবন সুখে পূর্ণ হোক। 

* শিবের ভক্তি সবার জীবনে আনে উজ্জ্বলতা, প্রত্যেকের মনে আনে শান্তি, হৃদয় থেকে মহেশ্বরের নাম নিলে, সেই ভক্ত অবশ্যই পাবে তাঁর আশির্বাদ। জয় বাবা ভোলেনাথ!

শিবরাত্রির দিনক্ষণ,শুভ তিথি (Shivratri 2024 Date & Time) 

সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রির তিথি পড়ে। এই বছর ১৫ ফেব্রুয়ারি, রবিবার পড়েছে মহাশিবরাত্রির তিথি। 

১৫ ফেব্রুয়ারি বিকেল ৪/৪৮ মিনিট থেকে ১৬ ফেব্রুয়ারি, সোমবার সন্ধ্যা ৫/৩২ মিনিট পর্যন্ত থাকবে শিব চতুর্দশীর তিথি। 
 

Read more!
Advertisement
Advertisement