Advertisement

Happy Valentine Day Wishes 2026: প্রেম দীর্ঘজীবী হোক! ভ্যালেন্টাইন্স ডে-তে মনের মানুষকে পাঠান এই মেসেজ

Valentine Day 2026 Wishes: রেস্তরাঁ থেকে শপিং মল সেজে উঠেছে প্রেমের থিমে- লাল রঙা বেলুন, ফুল, হার্টে। বিভিন্ন ব্র্যান্ডগুলি দিচ্ছে বিশেষ ছাড়। সব মিলিয়ে শহর জুড়ে যেন প্রেমের জোয়ারে গা ভাসিয়েছেন বহু মানুষ।   

ভ্যালেন্টাইন্স ডে-র মেসেজ ভ্যালেন্টাইন্স ডে-র মেসেজ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Feb 2026,
  • अपडेटेड 4:31 PM IST

চলছে ভ্যালেন্টাইন্স উইক।  ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি পালন হয় প্রেমের সপ্তাহ। একে ফেব্রুয়ারি, তার ওপর আবার বসন্ত। চারিদিকে যেন প্রেমের আবহ। এই সময় প্রেমিক -প্রেমিকাদের জন্য উৎসবের থেকে কম নয়। রেস্তরাঁ থেকে শপিং মল সেজে উঠেছে প্রেমের থিমে- লাল রঙা বেলুন, ফুল, হার্টে। বিভিন্ন ব্র্যান্ডগুলি দিচ্ছে বিশেষ ছাড়। সব মিলিয়ে শহর জুড়ে যেন প্রেমের জোয়ারে গা ভাসিয়েছেন বহু মানুষ।   

অনেকে মনে করেন শুধু একদিন নয়, রোজ হয়ে উঠুক প্রেমের দিন। তবে কর্ম ব্যস্ততার ফাঁকে মনের মানুষের জন্য প্রতিটি দিন স্পেশাল করে তোলা খুব কঠিন। তাই একটা দিন বা একটা সপ্তাহ যদি একে- অপরকে কিছুটা বাড়তি ভাল লাগার অনুভূতি দেওয়া যায়, তাহলে ক্ষতি কী? মনের মানুষকে ভালোবাসার কথা জানাতে, ভ্যালেন্টাইন্স ডে-তে পাঠান এই বিশেষ মেসেজ।  

ভ্যালেন্টাইন্স ডে ২০২৬-র মেসেজ (Valentines Day 2026 Love Messages) 

* আমাদের এই বন্ধন জন্ম জন্মান্তের। তোমায় অনেক ভালোবাসি... হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ২০২৬! 

* তোমায় খুব ভালোবাসি। 

* ভালোবাসা বুকের ভিতর হয়েছে নিঃশ্বাস, তোমার প্রেমে বেঁচে আছি এই তো বিশ্বাস। তুমি আমার প্রাণের মাঝে প্রাণ... অনেক ভালোবাসি তোমায়। 

 

* তুমি আমার জীবনের সেই বিশেষ মানুষ, যাকে হারানোর ভয় আমাকে আরও বেশি ভালোবাসতে শেখায়। 

* আমি তোমাকে আমার জীবনে পেয়ে খুব খুশি। শুভ ভালোবাসা দিবস, প্রিয়তম!

* আমার জীবনে এত ভালোবাসা এবং আনন্দ আনার জন্য তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। 

* এক মুঠো স্বপ্ন দিলাম, নিজের মত গড়ে নিও। এক মুঠো ভালোবাসা দিলাম, যত্ন করে রেখো। 

* ভালোবাসার প্রকৃত অর্থ ও গুরুত্ব আমি তোমার থেকেই শিখেছি। আমার পাশে থেক চিরকাল। 

* যদি কখনও নিরবতার নিস্তব্ধে একাকীত্ব অনুভব করো তুমি জানিয়ে দিও , সব কিছু বিসর্জন দিয়ে ছুটে আসবো আমি।

Advertisement

* আমার জীবনের সবচেয়ে বিশেষ ব্যক্তিকে ভ্যালেন্টাইন ডে’র শুভেচ্ছা।

 

* শুভ ভ্যালেন্টাইন্স ডে ২০২৬! আশা করি শুধু এইদিনের জন্য নয়, সারা বছরের জন্য আমাদের ভালোবাসা অটুট থাকুক।

* তোমার মতো একজন ভ্যালেন্টাইন পেয়ে, আমি নিজেকে ভাগ্যবান মনে করি। 

* তোমাকে ভালোবেসে আমি কখনও ক্লান্ত হব না। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আশীর্বাদ। হ্যাপি ভ্যালেন্টাইনস উইক মাই লাভ। 

* তোমার ভালবাসায় আমার পৃথিবীটা আরও সুন্দর হয়ে উঠেছে।

* ভালোবাসা দুটি হৃদয়ের মাঝে সেতু বন্ধন। পৃথিবীতে বেঁচে থাকা নির্ভর করে যদি সে জীবনের মাঝে ভালোবাসা বিদ্যমান থাকে। 

* আমি সারা জীবন তোমার ভ্যালেন্টাইন হয়ে থাকতে চাই। ভালোবাসা ও শুভেচ্ছা তোমায়।  


 

Read more!
Advertisement
Advertisement