Advertisement

Happy Valentine Week 2026 Wishes: প্রেমের মরসুম শুরু! ভ্যালেন্টাইন্স উইকে মনের মানুষকে পাঠান এই প্রেমের মেসেজ

Valentine Week 2026 Wishes: বর্তমান সময়ে মনের মানুষের জন্য প্রতিটি দিন স্পেশাল করে তোলা কর্ম ব্যস্ততার ফাঁকে অসম্ভব। তাই একটা দিন বা একটা সপ্তাহ যদি একে- অপরকে কিছুটা বাড়তি ভাল লাগার অনুভূতি দেওয়া যায়, তাহলে ক্ষতি কী? 

প্রেমের মেসেজপ্রেমের মেসেজ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Feb 2026,
  • अपडेटेड 8:12 PM IST

ফেব্রুয়ারি মানেই প্রেমের মাস। বছরের এই বিশেষ সময়ে প্রেমের জোয়ারে গা ভাসান অনেকেই। শহর জুড়ে ইতিমধ্যেই যেন প্রেমের মরসুম। ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি পালন হয় প্রেমের সপ্তাহ (Love Week)। অনেকে মনে করেন শুধু একদিন কেন, রোজ হয়ে উঠুক প্রেমের দিন। তবে বর্তমান সময়ে মনের মানুষের জন্য প্রতিটি দিন স্পেশাল করে তোলা কর্ম ব্যস্ততার ফাঁকে অসম্ভব। তাই একটা দিন বা একটা সপ্তাহ যদি একে- অপরকে কিছুটা বাড়তি ভাল লাগার অনুভূতি দেওয়া যায়, তাহলে ক্ষতি কী? 

উপহারের পাশাপাশি ভালোবাসা হোক শুধু প্রেমের সপ্তাহ নয়, সারা জীবনের মূলমন্ত্র। মনের মানুষকে ভালোবাসার কথা জানাতে, ভ্যালেন্টাইনস উইকে (Valentine's Week)-তে পাঠান এই সব বিশেষ মেসেজ।  

 

ভ্যালেন্টাইন্স উইক ২০২৬-র প্রেমের মেসেজ (Valentine's Week 2025 Love Message) 

* তোমাকে ভালোবেসে আমি কখনও ক্লান্ত হব না। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আশীর্বাদ। হ্যাপি ভ্যালেন্টাইনস উইক মাই লাভ। 

* প্রেমের স্বার্থকতা মিলনে । বিরহ-বিচ্ছেদ হীনা মিলন, ততটা মধুময় নয় । বিরহ-বিচ্ছেদের পর মিলন, যতটা মধুময় হয় ।

* কল্পনাতে নয়, আমি বাস্তবে তোমায় চাই। ছলনাতে নয়, ভালোবাসায় আমি তোমাকে চাই, ক্ষণিকের জন্য নয়, চিরদিনের জন্য আমি তোমায় চাই।

* তোমার মতো একজন ভ্যালেন্টাইন পেয়ে, আমি নিজেকে ভাগ্যবান মনে করি। 

* ভালোবাসা দুটি হৃদয়ের মাঝে সেতু বন্ধন। পৃথিবীতে বেঁচে থাকা নির্ভর করে যদি সে জীবনের মাঝে ভালোবাসা বিদ্যমান থাকে। 

 

* আমি সারা জীবন তোমার ভ্যালেন্টাইন হয়ে থাকতে চাই। ভালোবাসা ও শুভেচ্ছা তোমায়।  

* ভালোবাসা বুকের ভিতর হয়েছে নিঃশ্বাস, তোমার প্রেমে বেঁচে আছি এই তো বিশ্বাস। তুমি আমার প্রাণের মাঝে প্রাণ... অনেক ভালোবাসি তোমায়। 

* ভালোবাসার প্রকৃত অর্থ ও গুরুত্ব আমি তোমার থেকেই শিখেছি। আমার পাশে থেক চিরকাল। 

* কখনও যদি শূন্যতায় সীমা খুঁজে না পাও আমায় অনুভব করো, পথ হয়ে খুজে নেব তোমায়। যদি কষ্টের বিষাক্ততায় চোখ ভিজে যায় জলে, আমায় ডেকো জল মুছে দেবো আমি । 

Advertisement

* শুধু কাছে পাওয়ার জন্য ভালোবাসা নয়। শুধু ভাল লাগার জন্য ভালোবাসা নয়। নিজের সুখ বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষকে সুখী রাখার নামই ভালোবাসা। 

 

Read more!
Advertisement
Advertisement