
ফেব্রুয়ারি মানেই প্রেমের মাস। বছরের এই বিশেষ সময়ে প্রেমের জোয়ারে গা ভাসান অনেকেই। শহর জুড়ে ইতিমধ্যেই যেন প্রেমের মরসুম। ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি পালন হয় প্রেমের সপ্তাহ। উপহারের পাশাপাশি ভালোবাসা হোক শুধু প্রেমের সপ্তাহ নয়, সারা জীবনের মূলমন্ত্র। মনের মানুষকে ভালোবাসার কথা জানাতে, ভ্যালেন্টাইনস ডে (Valentine's Day) -তে পাঠান এই সব বিশেষ উক্তি।
ভ্যালেন্টাইন্স উইক ২০২৬-র প্রেমের উক্তি (Valentine's Day 2026 Quotes)
* 'প্রেম আসলে কোথাও মিলিত হয় না। সারাজীবন এটা সবকিছুতে বিরাজ করে।'
* 'প্রেমের নীরব স্বপ্ন যত মধুর তার অর্ধেক মধুরতাও জীবনে আর কিছুতেই নেই।'
* 'সব কিছুর শুরু মধ্য এবং অন্তই হচ্ছে প্রেম।'
* 'প্রেম মানে দুজনের কাছে দুজনের আত্মসমর্পন। '
* 'প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন।'
* 'প্রেম কোন জ্ঞান বা বিজ্ঞান নয়, বই বা কাগজও নয়। অন্যরা যা বলে তা কখনোই প্রেমের পথ হতে পারে না।
* 'প্রেমই মুক্তি, প্রেমই শক্তি, প্রেমই পরিবর্তনের গুপ্তশক্তি, প্রেমই দিব্য সৌন্দর্যের দর্পন স্বরুপ।'
* 'আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়; একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম।'
* 'প্রকৃত প্রেমিক হলেই ভালোবাসা পাওয়া যাবে না, ভালোবাসা পেতে হলে হতে হবে প্রকৃত অভিনেতাও।'
* 'ঈশ্বরের প্রেমে তোমার আত্মাকে উৎসর্গ কর। শপথ করে বলছি তা ব্যতীত অন্য কোন পথ নেই।'
* 'ভালোবাসা হল সেই শর্ত যেখানে অন্য ব্যক্তির সুখ আপনার নিজের জন্য অপরিহার্য।'
* 'একই ব্যাক্তির সাথে বহুবার প্রেমে পড়াই হল সার্থক প্রেমের নির্দশন।'
* 'যে ভালোবাসার মাঝে হারানোর ভয় থাকে আর সে কথা ভেবে দু'জনেই কাঁদে সে ভালোবাসা হচ্ছে প্রকৃত ভালোবাসা।'
* 'প্রেম মানুষকে শান্তি দেয়, কিন্তু স্বস্তি দেয় না।'
* 'যাকে ভালোবাসো, তাকে চোখের আড়াল করো না।'
* 'প্রেমের ব্যাপারে যদি কেউ জয়ী হতে চায়, তাহলে সে ক্ষেত্রে জয়ী হওয়ার একমাত্র অস্ত্র হলো পলায়ন করা।'
* 'দুটি জিনিস ছাড়া মানুষ সব লুকাতে পারে। এ দুটি হচ্ছে যদি সে মাতাল হয় আর যদি প্রেমে পড়ে।'
* 'প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়।'
* 'প্রেমের সাগরে নামার আগে জেনে নেওয়া ভাল, এ সমুদ্রের কোন তীরই হয় না।'
* 'ভালোবাসা যখন অবদমিত হয়, তার জায়গা দখল করে ঘৃণা।'
* 'ভালোবাসা এবং যত্ন দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো যায়'
অনেকে মনে করেন শুধু একদিন কেন, রোজ হয়ে উঠুক প্রেমের দিন। বর্তমান সময়ে মনের মানুষের জন্য প্রতিটি দিন স্পেশাল করে তোলা কর্ম ব্যস্ততার ফাঁকে অসম্ভব। তাই একটা দিন বা একটা সপ্তাহ যদি একে- অপরকে কিছুটা বাড়তি ভাল লাগার অনুভূতি দেওয়া যায়, তাহলে ক্ষতি কী?