Advertisement

Happy World Music Day 2026: বিশ্ব সঙ্গীত দিবসে সকলকে শুভেচ্ছা জানাতে পাঠান এই মেসেজ

সঙ্গীতপ্রেমীদের জন্য আলাদা কোনও দিনক্ষণ হয় না। তবু আরও রকমারি দিন উদযাপনের ন্যায়, প্রতি বছর পৃথিবী জুড়ে ২১ জুন পালিত হয় বিশ্ব সঙ্গীত দিবস। এদিন সকল সঙ্গীতপ্রেমীর জন্য অত্যন্ত স্পেশাল। 

 বিশ্ব সঙ্গীত দিবসের মেসেজ বিশ্ব সঙ্গীত দিবসের মেসেজ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Jun 2026,
  • अपडेटेड 6:54 AM IST

 সুর, তাল, ছন্দ সব এক সুতোয় মিলে তৈরি হয় একটি গান। মন খারাপ কিংবা ভাল যে কোনও আবেগ নিমেষে পরিবর্তন করার ক্ষমতা শুধু সঙ্গীতের আছে। এজন্যে বিশেষজ্ঞরাও মিউজিক থেরাপিকে মান্যতা দেন। সত্যি কথা বলতে সঙ্গীতপ্রেমীদের জন্য আলাদা কোনও দিনক্ষণ হয় না। তবু আরও রকমারি দিন উদযাপনের ন্যায়, প্রতি বছর পৃথিবী জুড়ে ২১ জুন পালিত হয় বিশ্ব সঙ্গীত দিবস। এদিন সকল সঙ্গীতপ্রেমীর জন্য অত্যন্ত স্পেশাল। 

যদিও অনেকে মনে করেন শুধু একদিন কেন, রোজ হয়ে উঠুক সঙ্গীত দিবস। তবে এই একবিংশ শতাব্দীতে, প্রতিদিনের ব্যস্ততার ফাঁকে অসম্ভব হয় সেটা। তাই একটা দিন যদি সঙ্গীতপ্রেমীরা একটু 'স্পেশাল ফিল' করেন, গানে গানে কাটান তাহলে ক্ষতি কী? বর্তমানে বেশীরভাগ মানুষই টেক স্যাভি। তাই এই সঙ্গীত দিবসে (Music Day) সকল সঙ্গীতপ্রেমীদের স্পেশাল অনুভূতি দিতে পারেন সামাজিক মাধ্যমের সাহায্যে। জেনে নিন সোস্যাল মিডিয়ার মাধ্যমে কী ভার্চুয়াল বার্তা দিতে পারেন আপনি।   

বিশ্ব সঙ্গীত দিবস ২০২৬-র মেসেজ (Happy World Music Day 2026 Message) 

* বিশ্ব সঙ্গীত দিবসে, সঙ্গীতের শক্তিতে উদ্ভাসিত হোক সবার জীবন। 

* সুরে থাকো, তালে থাকো, রঙিন থাকো! সুরের বন্ধনে এক থাকুক আমাদের হৃদয়। শুভ সঙ্গীত দিবস!

* যেখানে সঙ্গীত আছে, সেখানে বেঁচে থাকার আনন্দ আছে। সঙ্গীত মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত হৃদয়কে স্পর্শ করে। বিশ্ব সঙ্গীত দিবসের শুভেচ্ছা। 

* যেখানে শব্দ শেষ হয়, সেখানে সুর শুরু হয়। গান আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। বিশ্ব সঙ্গীত দিবসের আন্তরিক শুভেচ্ছা!

* সঙ্গীত আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, আসুন এই দিনটিকে উদযাপন করি।

* সঙ্গীত শুধু শোনার বিষয় নয়, এটি অনুভবের বিষয়। সুরের শক্তিতে উদ্ভাসিত হোক সবার জীবন।

* সঙ্গীতের মাধ্যমে বিশ্ব হোক শান্তিময়, বিশ্ব সঙ্গীত দিবসে এই কামনাই করি।

* জীবনের সকল সময়ই মধুর সংগীতই মানুষের মনে দোলা দেয় না , সময় বিশেষে দুঃখ, বিদ্রোহ এবং উন্মাদনা সৃষ্টিকারী সঙ্গীতের প্রয়োজন অনুভূত হয়। বিশ্ব সঙ্গীত দিবসের শুভেচ্ছা জানাই সবাইকে।  

Advertisement

* সুরে থাকো, তালে থাকো, রঙিন থাকো।

* সঙ্গীতের কোনও সীমা নেই। গানকে ভালোবাসুন... হ্যাপি ওয়ার্ল্ড মিউজিক ডে! 

* গানে ভুবন ভরিয়ে দেব... বিশ্ব সঙ্গীত দিবসে সকল সঙ্গীতশিল্পী ও সঙ্গীতপ্রেমীদের শুভেচ্ছা। 

* বিশ্ব সঙ্গীত দিবসে, সঙ্গীতের শক্তিতে উদ্ভাসিত হোক সবার জীবন।

* গানই আমাদের জীবনসাথী, গানই আমাদের সাধনা... বিশ্ব সঙ্গীত দিবসের শুভেচ্ছা সকলকে। 

* হ্যাপি ওয়ার্ল্ড মিউজিক ডে। 

* গানে- গানে কাটুক জীবন। শুভেচ্ছা সকল সঙ্গীতপ্রেমীকে।  

* শত দুঃখের মধ্য দিয়েও সংগীত হৃদয়কে স্পর্শ করবেই। বিশ্ব সঙ্গীত দিবসের শুভেচ্ছা রইলো সকলের জন্য।

* এই বিশেষ দিনে, সঙ্গীতের সুরেলা আবেশে ভরে উঠুক সবার মন।

 

Read more!
Advertisement
Advertisement