Advertisement

Palak Roti Recipe: পালং শাকের পাওয়ারফুল রুটি, খেলেই পাবেন এইসব পুষ্টি

সকালের ব্রেকফাস্টে হেলদি কিছু খেলে তা আপনাকে সারাদিন ভাল থাকার শক্তি জোগায়। কিন্তু অনেক সময়ই তা হয়ে ওঠে না। ব্রেড-বাটার, লুচি-পরোটা এইসবই খাওয়া হয়ে থাকে। তবে সত্যি যদি স্বাস্থ্যকর কিছু প্রাতঃরাশে খেতে চান তাহলে পালং শাকের রুটির চেয়ে ভাল কিছু হতেই পারে না।

পালং শাকের রুটিপালং শাকের রুটি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Mar 2026,
  • अपडेटेड 6:29 PM IST
  • সকালের ব্রেকফাস্টে হেলদি কিছু খেলে তা আপনাকে সারাদিন ভাল থাকার শক্তি জোগায়।

সকালের ব্রেকফাস্টে হেলদি কিছু খেলে তা আপনাকে সারাদিন ভাল থাকার শক্তি জোগায়। কিন্তু অনেক সময়ই তা হয়ে ওঠে না। ব্রেড-বাটার, লুচি-পরোটা এইসবই খাওয়া হয়ে থাকে। তবে সত্যি যদি স্বাস্থ্যকর কিছু প্রাতঃরাশে খেতে চান তাহলে পালং শাকের রুটির চেয়ে ভাল কিছু হতেই পারে না। আসুন শিখে নিন এটা বানাবেন কী করে। 

উপকরণ
১০০ গ্রাম পালং শাক
১ বাটি আটা
২ চামচ দই
স্বাদমতো নুন

পদ্ধতি
প্রথমে পালং শাক ভালোভাবে ধুয়ে এর ডাঁটা ফেলে পাতাগুলো আলাদা করে নিন।

এখন একটি পাত্রে আধা গ্লাস জল নিয়ে মাঝারি আঁচে গরম করুন এবং তাতে পালং শাকের পাতা দিয়ে ফুটিয়ে নিন। 

পালং শাক সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিন। 

এদিকে, একটি পাত্রে আটা নিয়ে তাতে দই ও নুন মিশিয়ে ভালোভাবে মাখুন। 

এবার ঠান্ডা হওয়া পালং শাক থেকে জল নিংড়ে বের করে আটার সঙ্গে মিশিয়ে ভালোভাবে মেখে নিন। 

প্রয়োজন মতো জল দিয়ে নরম করে মেখে ৫ মিনিটের জন্য ঢেকে রাখুন। 

এবার আটার ডো আরও একবার মেখে নিন এবং ডো থেকে আটা নিয়ে গোল রুটির মতো বেলে নিন। 

একটি তাওয়া গরম করে তাতে বেলে রাখা রুটিটি রেখে দু'পাশ ভালোভাবে সেঁকে নিন। রুটিটি যেন সমানভাবে সেঁকা হয়, সেজন্য হালকা করে চাপতে হবে। 

আপনার পালং শাকের রুটি প্রস্তুত। এতে ঘি মাখিয়ে সবজি, দই বা চাটনির সঙ্গে পরিবেশন করুন। 

Read more!
Advertisement
Advertisement