Advertisement

Holi Mutton Recipe: দোলের দিন মাটন রাঁধবেন? রইল সহজ RECIPE

ভোজনরসিক বাঙালির উৎসব অনুষ্ঠান মানেই পেটপুজো। আর সেই রসনা তৃপ্ত হলে, উদর ‘বাবাজি’র থেকে বেশি খুশি বোধহয় আর কেউ হন না! আর দোলের দিন ঝাল ঝাল মাটনের ঝোল, সঙ্গে ধামসা আলু, আর তা খাওয়ার জন্য বাসমতি চালের ভাত কিংবা পোলাও দিয়ে ভুরিভোজ হলে তো কথাই নেই।

দোলের স্পেশাল মাটন রেসিপিদোলের স্পেশাল মাটন রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Mar 2026,
  • अपडेटेड 6:40 PM IST
  • ভোজনরসিক বাঙালির উৎসব অনুষ্ঠান মানেই পেটপুজো।

ভোজনরসিক বাঙালির উৎসব অনুষ্ঠান মানেই পেটপুজো। আর সেই রসনা তৃপ্ত হলে, উদর ‘বাবাজি’র থেকে বেশি খুশি বোধহয় আর কেউ হন না! আর দোলের দিন ঝাল ঝাল মাটনের ঝোল, সঙ্গে ধামসা আলু, আর তা খাওয়ার জন্য বাসমতি চালের ভাত কিংবা পোলাও দিয়ে ভুরিভোজ হলে তো কথাই নেই। আসুন জেনে নিন পাঁঠার মাংসের দুটি সহজ রেসিপি। 

হান্ডি মাটন
উপকরণ

মাটন, গরম মশলা গুঁড়ো (জিরে, ধনিয়া, শাহ মরিচ, সবুজ এলাচ, কালো এলাচ, লবঙ্গ, দারুচিনি, জায়ফল, জয়িত্রী), কসৌরি মেথি, আদা বাটা, রসুন বাটা, পিঁয়াজ কুচি, রসুন, শুকনো লঙ্কা, টক দই, সর্ষের তেল।

পদ্ধতি
একটি কড়াইতে তেল গরম করুন, এবার পেঁয়াজ কুচি দিয়ে সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন। একটি বড় পাত্রে কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, আদা-রসুন বাটা, টক দই, ধনে গুঁড়ো দিন। এতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, ধনেপাতা কুচি, ভাজা পেঁয়াজ ও ভাজা পেঁয়াজ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মাটন দিন এবং ভালভাবে ম্যারিনেট করুন। এবার একটি প্রেসার কুকারে তেল দিন এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি ফোঁড়ন দিন। সুগন্ধ আসতে শুরু করলে প্রেসার কুকারে ম্যারিনেট করা মাটন দিন এবং ঢাকনা দিয়ে ঢেকে দিন। মাংস নরম না হওয়া পর্যন্ত দমে রান্না করুন। এবার ঢাকনা খুলে একটু ভালো করে নাড়ুন।

খাসা খাসি
উপকরণ

খাসির মাংস – ৫০০ গ্রাম, আদা-রসুনবাটা – ২ চা চামচ, ঘি – ৩ চা চামচ, কাজুবাদাম (গরম জলে ভিজিয়ে রাখা) – ৫০ গ্রাম, তেজপাতা – ২-৩ টে,টকদই – ১ কাপ, সাদা তিল (গরম জলে ভিজিয়ে রাখা) – ১৫ গ্রাম, পাতিলেবু – ১ টি (রস বের করে নেওয়া), পিঁয়াজ – ৩ টে, ধনে-জিরেগুঁড়ো – ১ টেবল চামচ, দুধ – ৪ টেবল চামচ, পরিমাণমতো জল, স্বাদমতো নুন, চিনি – ১ চা চামচ, কাঁচালঙ্কা – ৪-৫ টি, ছোট এলাচ – ৩ টি, লবঙ্গ – ২ টি, দারচিনি – ১ ইঞ্চি, নারকেল দুধ – ১ কাপ, গরম মশলাগুঁড়ো – ১ চা চামচ। 

Advertisement

প্রণালী
মাটন মাঝারি টুকরোয় কেটে, ধুয়ে, টকদই মাখিয়ে ঘণ্টা দুই রেখে দিন। ভিজিয়ে রাখা কাজুবাদাম ও সাদা তিল বেটে নিন। পেঁয়াজ সেদ্ধ করে বেটে নিন। এবার কড়াইতে ঘি গরম করে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে অল্প নাড়াচাড়া করে, সেদ্ধ পেঁয়াজবাটা, আদা-রসুনবাটা মিশিয়ে কষান। এবার ম্যারিনেট করা মাংস দিয়ে মশলার সঙ্গে কষতে থাকুন। স্বাদমতো নুন, চিনি, জিরে ও ধনেগুঁড়ো মেশান। এরপর পরিমাণমতো জল দিয়ে মাংস সেদ্ধ হতে দিন। মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে নারকেলের দুধ মিশিয়ে ফোটান। ঝোল গাঢ় হয়ে এলে, ঘি, গরমমশলা গুঁড়ো আর কাঁচালঙ্কা ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন পোলাও অথবা ভাতের সঙ্গে।  


 

Read more!
Advertisement
Advertisement