Advertisement

Holi Colour Remove Easy Tips: দোলের রং উঠছে না? জেদি দাগ সহজে তুলতে রইল ঘরোয়া টিপস

Holi Remove Color Easy Tips: এদিকে, দোল তো একদিন। পরের দিন থেকেই অফিস-কাছারি, কলেজপত্তর। লোকে বলে, হাতে পায়ে রঙের দাগই না থাকল তো রংখেলার মজাটা কোথায়! কিন্তু সে যে যাই বলুক না কেন, রং খেলার পর বিটকেলে দাগ তুলে ফেলতে কে না চায় বলুন তো! তার জন্য দেদার ঘষাঘষি না করে বরং শুনে নেওয়া যাক রং ওঠানোর সহজ কয়েকটা টিপস।

হোলির রংহোলির রং
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 02 Mar 2026,
  • अपडेटेड 1:10 AM IST

Holi Colour Remove Easy Tips: রংয়ের উৎসব দোল বা হোলি আসন্ন। ১৪ ও ১৫ মার্চ দেশজুড়ে রং খেলায় মাতবেন মানুষ। একবার রং খেলতে বের হলে কে কোন রং মাখিয়ে দেবে, তা আগে থেকে বলা যায় না। একটু কড়া রংয়ের দুষ্টুমিও চলে এই দিনে। কিন্তু উৎসবের আনন্দের পরেই সামনে অফিস, কলেজ বা নিত্যদিনের কাজ। তাই শরীর, চুল ও জামাকাপড়ে লেগে থাকা জেদি রং দ্রুত তোলা নিয়েই বাড়ছে চিন্তা।

বিশেষজ্ঞদের মতে, রং খেলার পরে অকারণে ঘষাঘষি না করে কয়েকটি সহজ ঘরোয়া উপায় মেনে চললেই উপকার পাওয়া যায়। মুখে একাধিক স্তরের রং জমে গেলে ত্বকে জ্বালাপোড়া ও অ্যালার্জির ঝুঁকি থাকে। তাই সাবধানে পরিষ্কার করাই বুদ্ধিমানের কাজ।

ত্বকের রং তুলতে প্রথমেই ব্যবহার করা যেতে পারে আটা ও তেলের মিশ্রণ। সামান্য আটা ও যে কোনও ভোজ্য তেল মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে হালকা হাতে মাসাজ করুন। তারপর মাইল্ড ক্লিনজার দিয়ে ধুয়ে নিন। এতে রং সহজে উঠে আসে। একইভাবে রং খেলে এসে সরাসরি ফেসওয়াশ ব্যবহার না করে আগে নারকেল তেল মাখলে রং অনেকটাই গলে যায়। এরপর সাবান বা ফেসওয়াশ ব্যবহার করলে জেদি দাগ তুলতে সুবিধা হয়।

আরও পড়ুন

বাড়িতে মুলতানি মাটি থাকলে সেটিও কার্যকর। এটি রং শুকিয়ে দেয়, ফলে ধোয়ার সময় দ্রুত উঠে যায়। ত্বকে চুলকানি বা অ্যালার্জি এড়াতে গ্লিসারিন ও গোলাপজল মিশিয়ে লাগানো যেতে পারে।

চুলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা জরুরি। রং খেলার পরেই শ্যাম্পু না করে আগে ডিমের সাদা অংশ দিয়ে প্যাক বানিয়ে মাথায় লাগান। প্রায় ৪৫ মিনিট পরে শ্যাম্পু করুন। এতে চুলের ক্ষতি কম হয়। রং খেলতে যাওয়ার আগে ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল বা নারকেল তেল লাগিয়ে নিলে রং চুলে কম বসে। রং খেলে এসে নারকেলের দুধ দিয়ে চুল ধুয়ে এক ঘণ্টা পরে শ্যাম্পু করলে ভালো ফল মেলে।

Advertisement

নখ ও হাতের জেদি রং তুলতে ঠান্ডা জলে হাত ভিজিয়ে রেখে লেবুর রস ব্যবহার করা যেতে পারে। রং খেলতে যাওয়ার আগে নখে নেলপলিশ ও হাতে সামান্য ভ্যাসলিন লাগিয়ে নিলে পরবর্তীতে দাগ তুলতে সুবিধা হয়।

জামাকাপড়ের ক্ষেত্রেও রয়েছে সমাধান। সাদা পোশাকে রং লাগলে গরম জলে নন-ক্লোরিন ব্লিচ মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে আলাদা করে কেচে নিতে হবে। রঙিন পোশাকের ক্ষেত্রে ২-৩ লিটার জলে আধ কাপ ভিনিগার ও এক টেবিল চামচ ডিটারজেন্ট মিশিয়ে তাতে কাপড় ভিজিয়ে রাখলে দাগ হালকা হয়।

 

Read more!
Advertisement
Advertisement