Advertisement

Burnt Tawa Cleaning: কয়লার মতো কালো তাওয়াও চমকাবে নিমেষে! জেদি পোড়া দাগ তোলার ম্যাজিক ট্রিক

Burnt Tawa Cleaning: অনেকেই তাওয়া পরিষ্কার করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরান, তবুও কালচে ভাব পুরোপুরি যায় না। আপনার রান্নাঘরের তাওয়াটিও যদি পুড়ে গিয়ে একেবারে কালো হয়ে যায়, তবে চিন্তার আর কোনও কারণ নেই।

কড়াইয়ের দাগ তোলার উপায়কড়াইয়ের দাগ তোলার উপায়
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Jun 2026,
  • अपडेटेड 6:53 PM IST

সকালের জলখাবারে পরোটা হোক কিংবা দুপুর বা রাতের রুটি— রান্নাঘরে তাওয়ার ব্যবহার বোধ হয় সবচেয়ে বেশি। কিন্তু দিনের পর দিন তেল, ঘি এবং সরাসরি আগুনের সংস্পর্শে থাকতে থাকতে তাওয়ায় এক পুরু কালো পোড়া আস্তরণ তৈরি হয়। সাধারণ বাসন মাজার তরল বা সাবান দিয়ে দীর্ঘক্ষণ ঘষলেও এই জেদি দাগ সহজে উঠতে চায় না।

অনেকেই তাওয়া পরিষ্কার করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরান, তবুও কালচে ভাব পুরোপুরি যায় না। আপনার রান্নাঘরের তাওয়াটিও যদি পুড়ে গিয়ে একেবারে কালো হয়ে যায়, তবে চিন্তার আর কোনও কারণ নেই। সহজ কয়েকটি ঘরোয়া টোটকাতেই হতে পারে মুশকিল আসান।

নুন এবং বেকিং সোডা

তাওয়ার এই জেদি কালচে দাগ দূর করতে রান্নাঘরে মজুত থাকা সাধারণ নুনই হতে পারে আপনার মোক্ষম অস্ত্র। মোটা দানার নুনে স্ক্রাব করার মতো এক বিশেষ গুণ থাকে, যা তাওয়ার উপরিভাগের কোনও ক্ষতি না করেই গভীরে আটকে থাকা পোড়া ময়লা অনায়াসে চেঁছে তুলে আনে।

কী ভাবে ব্যবহার করবেন: কালো হয়ে যাওয়া তাওয়ায় ২ চামচ নুন এবং ১ চামচ বেকিং সোডা ছড়িয়ে দিন।

এরপর তার উপর সামান্য জল ছিটিয়ে অন্তত ১৫ মিনিট এ ভাবেই রেখে দিন।

সময় পেরিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন, জমে থাকা ময়লা আলগা হয়ে সহজেই উঠে আসছে।

সাদা ভিনিগার এবং ডিশ সোপ

দীর্ঘদিন ধরে তাওয়ায় তেল এবং ঘি পুড়ে এক সময় তা শক্ত কার্বনের রূপ নেয়। এই দাগ সাধারণ ভাবে দূর করা কঠিন হলেও সাদা ভিনিগারের সাহায্যে তা নিমেষেই তোলা সম্ভব। ভিনিগারে থাকা অ্যাসিডিক উপাদান পোড়া খাবারের অবশিষ্টাংশ এবং শক্ত হয়ে যাওয়া কার্বনের বন্ডগুলিকে দ্রুত ভেঙে ফেলতে সাহায্য করে।

কী ভাবে ব্যবহার করবেন: তাওয়ায় সামান্য ভিনিগার ঢেলে গ্যাসে বসিয়ে হালকা গরম করে নিন।

Advertisement

উত্তাপ এবং অ্যাসিডের জোড়া ফলায় তাওয়ায় জমে থাকা কালো পরত নিজে থেকেই আলগা হয়ে উঠতে শুরু করবে।

এরপর সাধারণ ডিশওয়াশিং লিকুইড বা সাবান দিয়ে তা ধুয়ে ফেলুন।

শেষ ধাপের পরিষ্কার

তাওয়া থেকে কালচে আস্তরণ আলগা হয়ে যাওয়ার পর শেষ ধাপটি অত্যন্ত সহজ।

তাওয়া সামান্য উষ্ম থাকাকালীন একটি ভালো মানের স্টিলের স্ক্রাবার (তবলা) বা পিউমিস স্টোন নিন।

তাতে সামান্য বাসন মাজার সাবান বা লিকুইড লাগিয়ে তাওয়ার উপর গোল গোল করে (সার্কুলার মোশনে) ঘষতে শুরু করুন।

ভিনিগার এবং নুনের প্রভাবে যে ময়লা আগে পাথরের মতো শক্ত ছিল, তা এখন ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে যাবে।

সব শেষে পরিষ্কার ও হালকা গরম জল দিয়ে তাওয়াটি ভালো করে ধুয়ে নিন। ব্যস, আপনার পুরনো তাওয়া আবার নতুনের মতো চকচক করবে!

 

Read more!
Advertisement
Advertisement