Advertisement

Snakes Hiding Spots In Home: ঘরে সিঁধ কেটেছে বিষধর? চিনে নিন সাপের লুকিয়ে থাকার পছন্দের ডেরা ও জরুরি সতর্কতা

অনেক সময় আমরা টেরও পাই না, ঘরের কোনো স্তূপাকার জিনিসের আড়ালে কুণ্ডলী পাকিয়ে বসে আছে সাক্ষাৎ যম। কিন্তু বিপদ বুঝে ওঠার আগেই সচেতন হওয়া প্রয়োজন। কীভাবে বুঝবেন আপনার ঘরে সাপ ঢুকেছে? আর কোথায়ই বা তাদের লুকিয়ে থাকার প্রিয় জায়গা? জেনে নিন বাঁচার উপায়।

ঘরে সাপ লুকিয়ে আছে কি না কীভাবে বুঝবেন?ঘরে সাপ লুকিয়ে আছে কি না কীভাবে বুঝবেন?
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 26 Apr 2026,
  • अपडेटेड 10:54 PM IST

Snakes Hiding Spots In Home: গ্রীষ্মের দাবদাহ শুরু হতেই ডেরা ছাড়ছে বিষধরেরা। রোদের তাপ থেকে বাঁচতে শীতল আশ্রয়ের খোঁজে তারা বেছে নিচ্ছে আপনার ঘরেরই কোনো অন্ধকার কোণ। অনেক সময় আমরা টেরও পাই না, ঘরের কোনো স্তূপাকার জিনিসের আড়ালে কুণ্ডলী পাকিয়ে বসে আছে সাক্ষাৎ যম। কিন্তু বিপদ বুঝে ওঠার আগেই সচেতন হওয়া প্রয়োজন। কীভাবে বুঝবেন আপনার ঘরে সাপ ঢুকেছে? আর কোথায়ই বা তাদের লুকিয়ে থাকার প্রিয় জায়গা? জেনে নিন বাঁচার উপায়।

লুকিয়ে থাকার গোপন ডেরা
সাপ সাধারণত নিরিবিলি এবং অন্ধকার জায়গা পছন্দ করে। ঘরের কোণে জমে থাকা পুরনো খবরের কাগজ, কার্ডবোর্ডের বাক্স বা আবর্জনার স্তূপ তাদের আদর্শ ডেরা। এছাড়া বাথরুমের পাইপলাইন, রান্নাঘরের ক্যাবিনেটের তলা কিংবা আলমারির পিছনের সরু ফাঁকগুলো নিয়মিত পরীক্ষা করা জরুরি। অনেক সময় ভিজে স্যাঁতসেঁতে জায়গায় এরা আশ্রয় নেয়। বাড়ির বাগানে ঝোপঝাড় বা স্তূপ করে রাখা কাঠের গুঁড়ি থাকলেও সাবধান!

ঘরে সাপ থাকার ইঙ্গিত
সাপ চোখে না পড়লেও কিছু লক্ষণ দেখে আপনি সতর্ক হতে পারেন। যদি ঘরের মেঝেতে সাপের খোলস দেখতে পান, তবে বুঝবেন বিপদ অতি সন্নিকটে। এছাড়া ড্রেন বা দেওয়ালে ইঁদুরের উপদ্রব হঠাৎ কমে যাওয়া কিংবা অদ্ভুত কোনো হিসহিস শব্দ শোনা গেলে দেরি করবেন না। অনেক সময় সাপ চলাচলের ফলে ধুলোমাখা মেঝেতে সরু দাগও চোখে পড়তে পারে।

সতর্কতা ও প্রতিকার:
১. বাড়ি ও সংলগ্ন এলাকা পরিষ্কার রাখুন। ইঁদুরের গর্ত থাকলে তা দ্রুত বন্ধ করুন, কারণ ইঁদুর খুঁজতে খুঁজতেই সাপ ঘরে ঢোকে।
২. রাতে অন্ধকারে হাঁটাচলা করবেন না, টর্চ ব্যবহার করুন।
৩. ঘরের দেওয়ালে বা মেঝেতে কোনো ফাটল থাকলে তা সিমেন্ট দিয়ে বুজিয়ে দিন।
৪. কার্বলিক অ্যাসিড ব্যবহার করতে পারেন, তবে তা যেন শিশু বা পোষ্যদের নাগালের বাইরে থাকে।

সবচেয়ে বড় কথা, সাপ দেখলে আতঙ্কিত হয়ে তাকে মারতে যাবেন না। অনেক সময় আঘাত পেয়ে সাপ আরও হিংস্র হয়ে ওঠে। অবিলম্বে স্থানীয় বনদপ্তর বা অভিজ্ঞ কোনো সর্প-উদ্ধারকারীকে খবর দিন। মনে রাখবেন, সাবধানতাই এই বিপদের সেরা ওষুধ।

Advertisement
Read more!
Advertisement
Advertisement