Advertisement

How To Identify Real Ilish: গুজরাত, মায়ানমারের বাসি ইলিশে বাজার ছেয়েছে, তাজা মাছ এই ভাবে চিনুন, ঠকবেন না

চড়া দাম দিয়ে বর্তমানে ইলিশ কিনতে হচ্ছে। বাজারে ছেয়ে গিয়েছে মায়ানমার-গুজরাতের বাসি ইলিশ মাছ। কীভাবে চিনবেন গঙ্গার খাঁটি ইলিশ? রইল তাজা মাছ চেনার টিপস...

আসল খাঁটি ইলিশ কীভাবে চিনবেনআসল খাঁটি ইলিশ কীভাবে চিনবেন
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Sep 2026,
  • अपडेटेड 2:16 PM IST
  • চড়া দামে ইলিশ কিনে ঠকছেন?
  • বাজারে ছেয়ে গিয়েছে মায়ানমার-গুজরাতের বাসি ইলিশ
  • রইল তাজা মাছ চেনার টিপস

চড়া দাম দিয়ে বর্তমানে ইলিশ কিনতে হচ্ছে শহরের বেশিরভাগ বাজারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এর নেপথ্যে রয়েছে গঙ্গার বদলে সমুদ্রের নোনা জলের ইলিশ মাছ মিশে যাওয়া। শুধু তাই নয়, শহরের একাধিক বাজারে দেদার বিকোচ্ছে গুজরাত ও মায়ানমারের মাছ। তাই রুপোলি শস্য কিনতে গিয়ে ঠকে যাচ্ছেন ক্রেতারা। কোনও ভাবে কি গঙ্গার ইলিশ চেনার উপায় রয়েছে? 

মায়ানমার কিংবা গুজরাতের ইলিশ দেখতে বেশ তাজা। গঙ্গার ইলিশের সঙ্গে এর পার্থক্য সেভাবে চোখেও পড়ছে না। ফলত চড়া দামে এই ইলিশ অজান্তেই কিনে নিয়ে যাচ্ছেন অধিকাংশ ক্রেতাই। 

কীভাবে ঠকে যাওয়ার হাত থেকে বাঁচবেন? 
প্রথমত, গুজরাত বা মায়ানমারের ইলিশ গঙ্গার ইলিশের থেকে আকারে অনেকটাই বড়। তবে গঙ্গার ইলিশের মতো স্বাদ এ মাছে নেই। 

দাম দিয়ে অনেকেই কোলাঘাটের নোনা জলের ইলিশ গঙ্গার ভেবে কিনে ফেলছেন। এই মাছগুলিকে অনেক দিন তাজা রাখতে অতিরিক্ত নুন মাখিয়ে রেখে দেওয়া হচ্ছে। ফলে রান্না করার পর যদি দেখেন চড়া নুনের গন্ধ, বুঝবেন আপনাকে গঙ্গার ইলিশ বলে নোনা জলের মাছ ধরিয়ে দিয়েছে দোকানদার। এতে ইলিশের টেস্ট নষ্ট হয়ে যায়। 

দ্বিতীয়ত, কেনার সময়ে ভাল করে পর্যবেক্ষণ করে দেখবেন, গঙ্গাল ইলিশের মাছের মাঝখানটা অনেকটাই চওড়া হয়। মাথা আর লেজ হয় সরু। গুজরাত বা মায়ানমারের ইলিশের আকৃতি অনেকটা চ্যাপ্টা এবং লম্বাটে গোছের। ফলত, কেনার সময়ে, সে দিকটা লক্ষ্য রাখতে হবে। 

অনেকেরই অভ্যাস, বাজারে গিয়ে টিপে টিপে মাছ কেনা। সেক্ষেত্রে ইলিশ মাছের পেট টিপ যদি খানিকটা নরম মনে হয়, তবে বুঝবেন সেটি গঙ্গার খাঁটি ইলিশ। টিপে দেখার সময়েই ভাল করে নজর করবেন মাছের চোখ ঘোলাটে না স্বচ্ছ। ঘোলাটে, লালচে মাছ দোকানদার দিলেই বুঝবেন আপনাকে ঠকিয়ে চড়া দামে বিক্রি করা হচ্ছে মায়ানমার কিংবা গুজরাতের মাছ। কানকো উল্টো থাকলেই বোঝা যাবে মাছটি বাসি। তাছাড়া গঙ্গার মাছ হলে আঁশ হবে উজ্জ্বল-রুপোলি। কালচে বা তামাটে রঙের হলেই বুঝতে হবে তা নোনা জলের মাছ। 

Advertisement

রাসায়নিক বা রং মেশানো ইলিশ হলে কানকো বা গায়ে লালচে ভাব থাকে। গঙ্গার ইলিশে স্বাভাবিক ভাবেই রুপোলি আভা বেশি থাকে তাই আলাদা করে রং দেওয়ার প্রয়োজন হয় না। তাই এবার থেকে ইলিশ কিনতে গেলে অভিজ্ঞ ক্রেতার মতোই সব কিছু খুঁটিয়ে দেখুন, নয়তো ঠকে যেতে পারেন। 

 

Read more!
Advertisement
Advertisement