Advertisement

Aloo Chop Recipe: মুড়ির সঙ্গে আলুর চপ সেরা জুটি, বাড়িতেই হবে তেলেভাজার দোকানের মত

মুড়ির সঙ্গে এই আলুর চপের যুগলবন্দি সেরার সেরা। আর সঙ্গে যদি এক কাপ গরম দুধ চা থাকে, তাহলে তো সোনায় সোহাগা। তবে সব সময় তেলেভাজার দোকানের আলুর চপ না খেয়ে, বাড়িতেই ওই স্বাদের চপ বানিয়ে নিতে পারেন।

আলুর চপআলুর চপ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Sep 2026,
  • अपडेटेड 2:27 PM IST
  • বর্ষাকাল হোক কিংবা অন্য কোনও মরশুম, তেলেভাজা খেতে কে না পছন্দ করে বলুন তো!

বর্ষাকাল হোক কিংবা অন্য কোনও মরশুম, তেলেভাজা খেতে কে না পছন্দ করে বলুন তো! আর বাঙালির তো অল টাইম ফেভারিট বেগুনি, পেঁয়াজি, ফুলুরি। আর এইসবের মধ্যে সবার ওপরে জায়গা নিয়ে নিয়েছে আলুর চপ। মুড়ির সঙ্গে এই আলুর চপের যুগলবন্দি সেরার সেরা। আর সঙ্গে যদি এক কাপ গরম দুধ চা থাকে, তাহলে তো সোনায় সোহাগা। তবে সব সময় তেলেভাজার দোকানের আলুর চপ না খেয়ে, বাড়িতেই ওই স্বাদের চপ বানিয়ে নিতে পারেন। যা খেতেও ভাল আর শরীরের জন্য একটু হলেও স্বাস্থ্যকর। আসুন তাহলে শিখে নিন কীভাবে তৈরি করবেন আলুর চপ। 

উপকরণ
২টো বড় সেদ্ধ করা আলু
১০০ গ্রাম বেসন
২ বড় চামচ কর্নফ্লাওয়ার
৩ ছোট চামচ আদা-রসুন বাটা
১ টি মিহি করে কাটা পেঁয়াজ
২ টো মিহি করে কাটা লঙ্কা
২টো বড় চামচ ধনেপাতা কুচি
হাফ চামচ হলুদের গুঁড়ো
১ টা ছোট চামচ লঙ্কার গুঁড়ো
হাফ চামচ গরম মশলা
হাফ ছোট চামচ বেকিং সোডা
স্বাদ অনুসারে নুন
ভাজার জন্য তেল
জল

আলুর চপ বানানোর পদ্ধতি
সবার আগে সেদ্ধ করা আলু চটকে নিন। 

এবার একটা বড় কড়াইতে একটু তেল গরম করে নিন। এতে পেঁয়াজ কুচি দিন, লাল হওয়া পর্যন্ত ভাজুন। এবার এতে দিন আদা-রসুন বাটা, হলুদ গুঁড়ো ও গরম মশলা দিয়ে কিছুক্ষণ রান্না করুন।

এরপর এতে দিন লঙ্কা কুচি ও ধনেপাতা। এরপর চটকে রাখা আলু এতে দিয়ে ভাল করে নাড়িয়ে নিন আর ২-৩ মিনিট পর গ্যাস বন্ধ করে দিন। মিশ্রণটি ঠান্ডা করে নিন। 

এবার আলাদা পাত্রে বেসন, কর্নফ্লাওয়ার ও বেকিং সোডা মিশিয়ে নিন। একটু একটু করে জল মিশিয়ে গাঢ় মিশ্রণ তৈরি করে নিন।  

আলুর মিশ্রণ থেকে ছোট ছোট চ্যাপ্টা আকার গড়ে তা বেসনের গোলায় ডুবিয়ে নিন। 

এবার কড়াইতে তেল গরম করে সেই তেলে আলুর চপগুলো ভেজে নিন লাল লা করে। 

Advertisement

কুড়মুড়ে আলুর চপ মুড়ির সঙ্গে খেতে দারুণ ভাল লাগবে। সঙ্গে গরম চা-কফি হলে জমে যাবে। 

Read more!
Advertisement
Advertisement