Advertisement

Aloo Fulkopi Chochori: পুজোর সকালে লুচির সঙ্গে আলু-ফুলকপির চচ্চড়ি, একদম সহজ রেসিপি

তবে এখন তো সারা বছরই বাজারে ফুলকপি পাওয়া যায়। তাই লুচি বা পরোটার সঙ্গে আলু ফুলকপির চচ্চড়ি খেতেও মন্দ লাগবে না। আসুন তাহলে শিখে নিন সাধারণ এই আলু-ফুলকপির সাদা চচ্চড়ি বানাবেন কী করে।

আলু ফুলকপির চচ্চড়িআলু ফুলকপির চচ্চড়ি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Oct 2026,
  • अपडेटेड 4:53 PM IST
  • পুজো মানেই জমিয়ে খাওয়া-দাওয়া আর সঙ্গে দেদার পুজো দেখা।

পুজো মানেই জমিয়ে খাওয়া-দাওয়া আর সঙ্গে দেদার পুজো দেখা। ষষ্ঠী বা অষ্টমীর সকালে অনেকেই লুচি খেতে ভীষণ পছন্দ করেন। আর এই লুচির সঙ্গে সাদামাটা আলুর তরকারি কিংবা আলুর দম হলে জমে যাবে। তবে এখন তো সারা বছরই বাজারে ফুলকপি পাওয়া যায়। তাই লুচি বা পরোটার সঙ্গে আলু ফুলকপির চচ্চড়ি খেতেও মন্দ লাগবে না। আসুন তাহলে শিখে নিন সাধারণ এই আলু-ফুলকপির সাদা চচ্চড়ি বানাবেন কী করে। 

উপকরণ
আলু ডুমো ডুমো করে কাটা, ফুলকপি, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা চেরা, নুন ও চিনি, সাদা তেল ও ধনেপাতা কুচি। 

প্রণালী
প্রথমে ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নিন। এরপর কড়াইতে অল্প সাদা তেল দিন। 

তেল গরম হলে প্রথমে এতে পাঁচফোড়ন দিন। এরপর একে একে আলু ও ফুলকপিগুলো দিয়ে দিন। 

একটু ভাজা হলে এতে নুন ও অল্প চিনি দিন স্বাদ অনুযায়ী। দেখবেন যেন আলু ও ফুলকপি যেন বেশি লাল করে ভাজা না হয়। 

এরপর পরিমাণ মতো জল দিন। আলু-ফুলকপি সেদ্ধ হয়ে এলে এবং জল শুকিয়ে আসলে এতে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন। 

লুচি-পরোটার সঙ্গে পুজোর সকালগুলো জমে যাবে।  
 

Read more!
Advertisement
Advertisement