Advertisement

Ananda Nadu: পুজোর দিনে বাড়িতে বানান আনন্দ নাড়ু, অতিথিরা চেয়ে খাবে

পুজোর সময় বিশেষ করে বাড়ির পুজোতে তৈরি করা হয় আনন্দ নাড়ু। এই আনন্দ নাড়ু কিন্তু খেতেও দারুণ। বিজয়ার সময়ও এই নাড়ু বানিয়ে নিতে পারেন। শিখে নিন কীভাবে তৈরি করবেন আনন্দ নাড়ু।

আনন্দ নাড়ুআনন্দ নাড়ু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Oct 2026,
  • अपडेटेड 7:04 PM IST
  • পুজো মানেই ঘরে ঘরে আনন্দের জোয়ার আর অতিথি আপ্যায়নের ধুম!

পুজো মানেই ঘরে ঘরে আনন্দের জোয়ার আর অতিথি আপ্যায়নের ধুম! বাজার থেকে হাজার রকমের মিষ্টি তো কেনা হয়, কিন্তু মা-দিদাদের হাতের সেই চিরচেনা নাড়ুর সুবাস ছাড়া কি মিষ্টিমুখ জমে? প্যান্ডেলের হরেক খাবারের ভিড়ে বাঙালির মন জুড়ে আজও সেই নাড়ুর নস্টালজিয়া। পুজোর সময় বিশেষ করে বাড়ির পুজোতে তৈরি করা হয় আনন্দ নাড়ু। এই আনন্দ নাড়ু কিন্তু খেতেও দারুণ। বিজয়ার সময়ও এই নাড়ু বানিয়ে নিতে পারেন। শিখে নিন কীভাবে তৈরি করবেন আনন্দ নাড়ু। অনেক দিন পর্যন্ত ভাল থাকে এই নাড়ু। খিদে পেলে যখন খুশি খাওয়া যায়। ঠিক তেমনই এই নাড়ু অনেকদিন পর্যন্ত সংরক্ষণও করে রাখা যায়। দেশ থেকে বিদেশ বিশ্বের যে কোনও প্রান্তে নিয়ে যেতে পারবেন এই নাড়ু। 

উপকরণ
নারকেল কুড়োনো
বাদাম গুঁড়ো
সাদা তিল
চাল গুঁড়ো
হাফ বাটি আটা
নুন
আখের গুড়
গোলমরিচের গুঁড়ো
এলাচ ও লবঙ্গ

পদ্ধতি
একটা ছোট সাইজের নারকেল কুরিয়ে নিতে হবে। একটা বড় থালায় নারকেল কোরার সঙ্গে একবাটি শুকনো বাদাম গুঁড়ো, সাদা তিল, চাল গুঁড়ো, হাফ বাটি আটা, স্বাদমতো নুন ভাল করে মেশান

এবার এতে দেড় বাটি আখের গুড় মিশিয়ে নিন ভাল করে। এতে থেঁতো করা গোলমরিচের গুঁড়ো, এলাচ, লবঙ্গ দিয়ে দিতে হবে। সব দিয়ে ভাল করে মেখে তারপর নাড়ু পাকিয়ে নিতে হবে

সব কটা গোল গোল নাড়ুর শেপে দিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে এই নাড়ুগুলো ভেজে নিতে হবে। এক এক করে সব নাড়ু বাকিয়ে মাঝারি আঁচে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে সুন্দর রং আসবে।

এবার একমুঠো তিল নিয়ে নাড়ুর উপর ছড়িয়ে দিতে হবে। কম আঁচে প্রায় ৫ মিনিট ভেজে নিতে হবে। তবেই নাড়ু খাস্তা হবে।

 

Read more!
Advertisement
Advertisement