Advertisement

Aloo Kabli: এটা খেলেই ফিরবেন স্কুল জীবনে, বাড়িতে বানিয়ে ফেলুন আলু কাবলি

ই বয়সে সবাই ভাবত কবে বাড়ি থেকে ১০ টাকা আদায় করা যাবে আর প্রাণ খুলে আলু কাবলি, ফুচকা এসব খাওয়া যাবে। এখনও পিৎজা-বার্গারের স্বাদ ফিকে মনে হবে এই আলু কাবলির কাছে। আর তাই আজ রইল সেই পুরনো আলু কাবলির রেসিপি।

আলু কাবলি আলু কাবলি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Jul 2026,
  • अपडेटेड 6:05 PM IST
  • এখনও পিৎজা-বার্গারের স্বাদ ফিকে মনে হবে এই আলু কাবলির কাছে।

আলু কাবলির কথা উঠলেই মনে পড়ে যায় সেই সব দিনের কথা। যখন পকেটে পাঁচ টাকার একটা কয়েন থাকলেও নিজেকে বড়লোক মনে হত। স্কুলের টিফিন টাইমে ওই লোহার গেটের বাইরে হাত বাড়িয়ে ২ টাকায় আলু কাবলি, চুড়মুড়, আচার, চানাচুর, হজমি খাওয়ার মজাটাই ছিল অন্যরকম। শাল পাতার বাটিতে আলুসেদ্ধ, শসা, পেঁয়াজ কুচি, ছোলা ভেজানো, আর সামান্য মশলা-তেঁতুল জলে মাখা আলুকাবলির স্বাদই ছিল আলাদা। সেই স্বাদের সঙ্গে মিশে থাকত কত গল্প, কত স্বপ্ন। ওই বয়সে সবাই ভাবত কবে বাড়ি থেকে ১০ টাকা আদায় করা যাবে আর প্রাণ খুলে আলু কাবলি, ফুচকা এসব খাওয়া যাবে। এখনও পিৎজা-বার্গারের স্বাদ ফিকে মনে হবে এই আলু কাবলির কাছে। আর তাই আজ রইল সেই পুরনো আলু কাবলির রেসিপি।

উপকরণ
টুকরো করে কাটা আলু
সিদ্ধ করে রাখা ছোলা, মটর
কুচি করে রাখা শসা, পেঁয়াজ, টমেটো, আদা, ধনেপাতা ও লঙ্কা কুচি
তেঁতুলের কাথ
লেবুর রস
ঝুরিভাজা
ভাজা মশলা ( গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা ধনে, গরম মশলা, শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিন)
নুন স্বাদমতো
বাদাম ভাজা

পদ্ধতি
আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নিন। এবার স্বাদমতো নুন মাখিয়ে নিন। এরপর ওর মধ্যে একে একে সব উপকরণ মিশিয়ে নিন। এবার বাটিতে নিয়ে উপর থেকে ঝুরিভাজা, বাদাম আর লেবুর রস ছড়িয়ে দিন। ব্যস তৈরি মনের মতো আলু কাবলি। খেয়ে পেটও ভরবে সেই সঙ্গে শরীরের কোনও সমস্যাও হয় না। 

Read more!
Advertisement
Advertisement