Advertisement

Charapona Macher Jhol: শীতের মুলো-সিম দিয়ে চারা পোনার ঝোল, শেষে ধনেপাতা দিলে স্বাদ হবে খাসা

Charapona Macher Jhol: মাছ-প্রিয় বাঙালির পাতে এক টুকরো মাছ না হলে ঠিক খাওয়াটা জমে না। তবে রুই-কাতলা-ভেটকি-ইলিশ ছেড়ে ছোট মাছ খাওয়াও স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। ছোট মাছের মধ্যে মৌরলা, বাটা, চারা পোনা এবং পুঁটি বাঙালির প্রিয়। আর এই চারাপোনা মাছ খাওয়া যে কতটা ভাল তা বলে বোঝানো যাবে না।

চারা পোনা মাছের ঝোলচারা পোনা মাছের ঝোল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Feb 2025,
  • अपडेटेड 7:58 PM IST
  • মাছ-প্রিয় বাঙালির পাতে এক টুকরো মাছ না হলে ঠিক খাওয়াটা জমে না।

মাছ-প্রিয় বাঙালির পাতে এক টুকরো মাছ না হলে ঠিক খাওয়াটা জমে না। তবে রুই-কাতলা-ভেটকি-ইলিশ ছেড়ে ছোট মাছ খাওয়াও স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। ছোট মাছের মধ্যে মৌরলা, বাটা, চারা পোনা এবং পুঁটি বাঙালির প্রিয়। আর এই চারাপোনা মাছ খাওয়া যে কতটা ভাল তা বলে বোঝানো যাবে না। চারা পোনায় থাকে প্রচুর পরিমাণে আয়রন, যা রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে। এটি গর্ভবতী নারীদের জন্য বিশেষভাবে উপকারী। শিশুর শারীরিক ও মানসিক বিকাশে চারাপোনা খাওয়া অত্যন্ত জরুরি। এই চারা পোনা দিয়েই শিখে নিন দারুণ স্বাদের ঝোল। 

উপকরণ 
চারা পোনা, আলু, সিম, মুলো, গোটা জিরে, আদা-জিরে বাটা, কাঁচালঙ্কা বাটা, চেরা কাঁচালঙ্কা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন, সর্ষের তেল, টমেটো ও ধনেপাতা। 

পদ্ধতি
প্রথমে চারা পোনা মাছে নুন ও হলুদ মাখিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে হালকা করে ভেজে নিন।

আলু, সিম ও মুলো লম্বা করে কেটে নিন। এই সবজিগুলো ভেজে রাখুন। 

বাকি তেলে দিয়ে দিন গোটা জিরে ও চেরা কাঁচালঙ্কা। এবার আদা-জিরে বাটা ও কাঁচালঙ্কা বাটা দিয়ে দিন। 

মশলার গন্ধ বের হলে টমেটো যোগ করুন ও সব গুঁড়ো মশলা জলে গুলে দিয়ে দিন। 

এবার সব সবজি ও আলু দিয়ে ভাল করে নাড়িয়ে পরিমাণ মতো জল দিন। নুন দিন স্বাদমতো। 

ঝোল ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দিন। সবজি সেদ্ধ হয়ে এলে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন।   

Read more!
Advertisement
Advertisement