Advertisement

Radhaballavi Recipe: অনুষ্ঠান বাড়ির রাধাবল্লভী তৈরি করে নিন, এই মশলা দিলেই স্বাদে হিট

আবার অনেকের বাড়িতে রাধাবল্লভীও হত। এখন বিয়ের বাড়ি বা অনুষ্ঠীন বাড়িতে অনেকেই রাধাবল্লভী করে থাকেন। লুচির মতো দেখতে, খানিকাটা বড় সাইজের পুর ভরা এই লুচির সঙ্গে কষা আলুর দমের জুটি কিন্তু দারুণ।

রাধাবল্লভী রেসিপিরাধাবল্লভী রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Sep 2026,
  • अपडेटेड 4:04 PM IST
  • বাঙালিদের ব্রেকফাস্টের থালায় লুচি-পরোটা, হিংয়ের কচুরি এইসব না হলে ঠিক জমে না।

বাঙালিদের ব্রেকফাস্টের থালায় লুচি-পরোটা, হিংয়ের কচুরি এইসব না হলে ঠিক জমে না। আর পুরনো আমলে বাঙালি বাড়িতে শুকনো ব্রেড-টোস্ট-অমলেটের বদলে পরোটা-লুচি, আলুর দম, আলুর তরকারি এইসবই থাকত। আবার অনেকের বাড়িতে রাধাবল্লভীও হত। এখন বিয়ের বাড়ি বা অনুষ্ঠীন বাড়িতে অনেকেই রাধাবল্লভী করে থাকেন। লুচির মতো দেখতে, খানিকাটা বড় সাইজের পুর ভরা এই লুচির সঙ্গে কষা আলুর দমের জুটি কিন্তু দারুণ। একটু ঝক্কির রান্না হলেও, চাইলেই বাড়িতে এই রাধাবল্লবী তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিতে পারেন। শিখে নিন তাহলে রাধাবল্লভী রেসিপি। 

উপকরণ
ময়দা ২ কাপ
বিউলির ডাল ২০০ গ্রাম (সারারাত ভিজিয়ে রাখা)
তেল ও ঘি (ভাজার জন্য ও ময়ান দেওয়ার জন্য)
হিং সামান্য
মৌরি গুঁড়ো হাফ চামচ
আদা ও কাঁচালঙ্কা বাটা
কালো জিরে
স্বাদমতো নুন ও চিনি

ডালের পুর তৈরি করে নিন
ভিজিয়ে রাখা বিউলির ডাল জল ঝরিয়ে মিক্সিতে মিহি করে বেটে নিন (জল কম ব্যবহার করবেন)
কড়াইতে তেল গরম করে কালো জিরে ও হিং ফোড়ন দিন।
এবার আদা-কাঁচালঙ্কা বাটা দিয়ে একটু নেড়ে ডাল বাটা দিয়ে দিন
এরপর মৌরি গুঁড়ো, নুন ও চিনি দিয়ে ডালটি ভালো করে কষিয়ে ঝরঝরে ও শুকনো করে কড়াই থেকে নামিয়ে নিন

ময়দা মেখে নিন
একটি পাত্রে ময়দা, সামান্য নুন, চিনি, মৌরি গুঁড়ো ও একটু তেল বা ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
সামান্য জল দিয়ে নরম করে ময়দা মেখে নিন এবং ৩০ মিনিট ঢেকে রাখুন।
ময়দার লেচি কেটে তার মধ্যে ডালের পুর ভরে মুখটা ভালো করে বন্ধ করে দিন।

ভাজার নিয়ন
বেলন-চাকিতে অল্প তেল মাখিয়ে রাধাবল্লভীগুলো সাবধানে বেলে নিন (বেশি পাতলা করবেন না)।
কড়াইতে সাদা তেল ভালো করে গরম করে রাধাবল্লভী ছেড়ে দিন। হাতা দিয়ে হালকা চাপলে ফুলকো হয়ে উঠবে।
উভয় দিক সোনালি ও ভাজা ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিন। 
আলুর দম বা ছোলার ডালের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement