Advertisement

Prawn Malaikari: নারকেলের দুধ আর ঘিয়ের সুবাসে ম ম করবে ঘর, ঘটি প্রিয় চিংড়ির মালাইকারি RECIPE

বাঙালি এমনিতেই মাছ-প্রিয়। দুপুরে মাছ না হলে ঠিক চলে না। তবে চিংড়ি মাছ সাধারণত বাঙালি বাড়িতে কোনও অনুষ্ঠান হলে তবেই হয়। এই মাছের গুণমুগ্ধের সংখ্যা নেহাত কম নয়।

চিংড়ি মালাইকারিচিংড়ি মালাইকারি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Nov 2026,
  • अपडेटेड 1:38 PM IST
  • বে ঘটি হোক কিংবা বাঙাল চিংড়ি মাছ খেতে সকলেই ভালোবাসেন।

জলের পোকা হলেও ঘটি বাড়ির গর্ব চিংড়ি মাছ। বাঙাল-ঘটির ক্যাঁচালে ইলিশ-চিংড়ি আসবেনা তা কী করে হয়। তবে ঘটি হোক কিংবা বাঙাল চিংড়ি মাছ খেতে সকলেই ভালোবাসেন। বাঙালি এমনিতেই মাছ-প্রিয়। দুপুরে মাছ না হলে ঠিক চলে না। তবে চিংড়ি মাছ সাধারণত বাঙালি বাড়িতে কোনও অনুষ্ঠান হলে তবেই হয়। এই মাছের গুণমুগ্ধের সংখ্যা নেহাত কম নয়। বাঙালি বাড়িতে চিংড়ি মানেই মালাইকারি মাস্ট। সেটা মাঝারি কিংবা বড় সাইজের চিংড়ি দিয়েও তোফা হয়। চিংড়ির মালাইকারির জন্য গলদা চিংড়ি ভাল হলেও, এটি কিন্তু বড় সাইজের যে কোনও চিংড়ি দিয়েই করা যায়। আসুন শিখে নিন চিংড়ির মালাইকারির ঐতিহ্যগত রেসিপি। 

উপকরণ
চিংড়ি মাছ (বড় গলদা বা বাগদা চিংড়ি)
নারকেলের দুধ ১.৫ থেকে ২ কাপ (ঘন ও পাতলা মিলিয়ে)
পেঁয়াজ বাটা ১ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
হলুদ গুঁড়ো হাফ চা চামচ
কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ১ চা চামচ
জিরে ও ধনে গুঁড়ো ১ চা চামচ
ঘি ও সাদা তেল পরিমাণমতো
ফোড়নের জন্য গোটা গরম মশলা (এলাচ, লবঙ্গ, দারচিনি), তেজপাতা ও সামান্য চিনি
নুন স্বাদমতো
গরম মশলা গুঁড়ো ১/২ চা চামচ

পদ্ধতি
চিংড়িতে সামান্য নুন ও হলুদ মাখিয়ে কড়াইয়ে তেল-ঘি গরম করে হালকা ভেজে তুলে নিন। বেশি কড়া ভাজবেন না, এতে চিংড়ি শক্ত হয়ে যায়।

ওই তেলেই তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিন। সুবাস উঠলে পেঁয়াজ, আদা ও রসুন বাটা দিয়ে কষান। 

কাঁচা গন্ধ গেলে হলুদ, লাল লঙ্কা গুঁড়ো, জিরে-ধনে গুঁড়ো ও সামান্য জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিন।

মশলা থেকে তেল ছেড়ে এলে সামান্য চিনি ও নারকেলের দুধ দিন। ঝোল ফুটে উঠলে ভাজা চিংড়ি ও স্বাদমতো নুন দিয়ে ঢেকে দিন।

গ্রেভি ঘন হয়ে এলে ওপরে গরম মশলা গুঁড়ো ও এক চামচ ঘি ছড়িয়ে ২ মিনিট দমে রেখে নামিয়ে নিন। গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।

Advertisement

   

Read more!
Advertisement
Advertisement