Advertisement

Fulkopi Paratha: ব্রেকফাস্টে ফুলকপির পুর ভরা মুচমুচে পরোটা, সঙ্গে কিছুই লাগবে না, RECIPE

এই সময় বাজারে ফুলকপি পাওয়া যাচ্ছে। এই ফুলকপি দিয়েই বানিয়ে ফেলুন পরোটা। এই পরোটা খেলে পেটও অনেকক্ষণ ভরা থাকে। আসুন তাহলে শিখে নিন ফুলকপির পরোটা কীভাবে বানাবেন।

ফুলকপির পরোটাফুলকপির পরোটা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Nov 2026,
  • अपडेटेड 3:20 PM IST
  • শীতকাল মানেই রকমারি সবজিতে ভরা থাকে বাজার।

শীতকাল মানেই রকমারি সবজিতে ভরা থাকে বাজার। টাটকা সবজি দেখে নিজেকে সামলানো বেশ কঠিন। শীতের এই হালকা আমেজে ব্রেকফাস্টে শুকনো পাউরুটি না খেয়ে, বিভিন্ন সবজির পরোটা খেতেই পারেন। দই বা আচারের সঙ্গে এই পরোটা কিন্তু দারুণ লাগে খেতে। এই সময় বাজারে ফুলকপি পাওয়া যাচ্ছে। এই ফুলকপি দিয়েই বানিয়ে ফেলুন পরোটা।  এই পরোটা খেলে পেটও অনেকক্ষণ ভরা থাকে। আসুন তাহলে শিখে নিন ফুলকপির পরোটা কীভাবে বানাবেন। 

উপকরণ
১টা ছোট ফুলকপি
ময়দা ও আটা
জিরেগুঁড়ো
গরম মশলার গুঁড়ো
নুন-চিনি
ধনেপাতা কুচি
সাদা তেল বা ঘি

পদ্ধতি
প্রথমে একটা বাটিতে ফুলকপির ফুলগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে।

আটা ও ময়দা মিশিয়ে নরম ডো বানিয়ে ফেলুন। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিন।  

গ্রেট করা ফুলকপিতে সব মশলা দিয়ে ভালো করে মেখে নিন। কড়ায় অল্প তেল দিয়ে পুর ভেজে ঠান্ডা করতে দিন। 

এবার ওই আটা-ময়দা মাখাটা থেকে লেচি কেটে নিয়ে তাতে বাটির মত ডো তৈরি করে তার মধ্যে অল্প করে পুর দিয়ে মুখটা সাবধানে বন্ধ করুন। 

এইভাবে সবগুলো পরোটার লেচি তৈরি করে নিন। এবার একটা একটা করে আটার গুঁড়ো ছড়িয়ে দিয়ে বেলে নিন। 

এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে তেল বা ঘি দিয়ে পরোটা ভালো করে ভেজে নিন এপিঠ-ওপিঠ করে।

পরোটা ভাা হলে তা দইয়ের রায়তা বা আচার দিয়ে গরম গরম পরিবেশন করুন। ওপর থেকে মাখনও দিতে পারেন। 

Read more!
Advertisement
Advertisement