Advertisement

Homemade Chowmein: দরকার নামমাত্র উপকরণ, সহজেই হবে মায়ের হাতের হলুদ চাউ, RECIPE

ছোটবেলায় স্কুলের টিফিনে কিংবা রবিবারের প্রাতঃরাশে ছোটদের সবচেয়ে প্রিয় খাবার ছিল ঘরোয়া চাউমিন। এই চাউমিনে বিশেষ কিছু উপকরণ না থাকলেও, একেবারে ঘরে থাকা সবজি ও ডিম দিয়ে তৈরি মায়ের হাতের সেই হলুদ চাউমিন খেতে মন্দ লাগত না।

হলুদ চাউমিন রেসিপিহলুদ চাউমিন রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 May 2026,
  • अपडेटेड 5:07 PM IST
  • ছোটবেলায় স্কুলের টিফিনে কিংবা রবিবারের প্রাতঃরাশে ছোটদের সবচেয়ে প্রিয় খাবার ছিল ঘরোয়া চাউমিন।

ছোটবেলায় স্কুলের টিফিনে কিংবা রবিবারের প্রাতঃরাশে ছোটদের সবচেয়ে প্রিয় খাবার ছিল ঘরোয়া চাউমিন। এই চাউমিনে বিশেষ কিছু উপকরণ না থাকলেও, একেবারে ঘরে থাকা সবজি ও ডিম দিয়ে তৈরি মায়ের হাতের সেই হলুদ চাউমিন খেতে মন্দ লাগত না। যতই চাইনিজ দোকানে ঘুরে দামি নুডলস খান না কেন, ঘরের তৈরি সেই সাধারণ চাউমিনের স্বাদই কিন্তু অন্যরকম। বাড়িতে চাইলেই বানাতে পারেন এই চাউমিন। লাগবে নামমাত্র উপকরণ আর নিমেষে তৈরি হয়ে যাবে এই হলুদ চাউ। রইল রেসিপি। 

উপকরণ
চাউমিন ১ প্যাকেট, পেঁয়াজ কুচি ১টা, কাঁচা লঙ্কা কুচি (ঝাল অনুযায়ী), আলু ১টা (আলুভাজার মতো কাটা), ডিম ২টো, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, সাদা তেল, নুন, বাদাম, টমেটো সস। 

পদ্ধতি
প্রথমে কড়াইতে তেল ও নুন দিয়ে চাউমিন সেদ্ধ করে নিন। এতে ঝরঝরে থাকবে চাউমিন। 

এরপর কড়াইতে তেল দিয়ে প্রথমে ডিমের ভুজিয়া তৈরি করে সরিয়ে রাখুন। বাদামও ভেজে তুলে নিন। এভার ওই তেলেই প্রথমে পেঁয়াজ কুচি দিন। 

এবার পেঁয়াজ একটু নরম ও হালকা রং ধরলে এতে আলুগুলো দিয়ে দিন। 

আলু সেদ্ধ ও ভাজা হয়ে আসলে লঙ্কাকুচি দিয়ে দিন। 

এবার সামান্য হলুদ গুঁড়ো, গোলমরিচ ও নুন দিয়ে ভাল করে মিশিয়ে নিন। 

এরপর এতে সেদ্ধ চাউমিন দিয়ে সবকিছুর সঙ্গে ভাল করে মিশিয়ে নিন। 

নামানোর আগে এতে ভাজা বাদাম ও ডিমের ভুর্জি দিয়ে নামিয়ে নিন। 

টমেটো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মায়ের হাতের হলুদ চাউ। 

Read more!
Advertisement
Advertisement