Advertisement

Chicken Curry Cooking Tips: রেস্তোরাঁর স্বাদকেও 'বলে বলে দশগোল' দেবে, রবিবারের দুপুরে এভাবে বানিয়ে খান দই দিয়ে চিকেন

একটা সময় ছিল যখন সবাই রবিবারের জন্য অপেক্ষা করতো । বাঙালির রবিবার মানেই মাংস ভাত ৷ কয়েক বছর আগেও মাংস খাওয়ার অর্থ ছিল বিলাসিতা । তখন মাসে একবার কিংবা দু'বার মাংস হত বাড়িতে । আর এখন মাংস ছাড়া অধিকাংশর খাবার মুখে রোচে না। এমনি এক রবিবারে মুরগির মাংসের চেনা রান্নাগুলি একঘেয়ে ঠেকলে বানিয়ে নিতে পারেন এমন চিকেন কারি।

মুখে লেগে থাকবে এই চিকেন কারির স্বাদ মুখে লেগে থাকবে এই চিকেন কারির স্বাদ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Sep 2026,
  • अपडेटेड 6:01 PM IST

একটা সময় ছিল যখন সবাই রবিবারের জন্য অপেক্ষা করতো । বাঙালির রবিবার মানেই মাংস ভাত ৷ কয়েক বছর আগেও মাংস খাওয়ার অর্থ ছিল বিলাসিতা । তখন মাসে একবার কিংবা দু'বার মাংস হত বাড়িতে । আর এখন মাংস ছাড়া অধিকাংশর খাবার মুখে রোচে না। এমনি এক রবিবারে 
 মুরগির মাংসের চেনা রান্নাগুলি একঘেয়ে ঠেকলে বানিয়ে নিতে পারেন এমন চিকেন কারি। 

কী কী লাগবে এই পদের জন্য? 
উপকরণ-

  • চিকেন: ৫০০ গ্রাম (বোনলেস বা হাড়সহ)
  • ম্যারিনেশনের জন্য: টক দই ৪ চামচ, আদা-রসুন বাটা ১ চামচ, লেবুর রস ১ চামচ, গোলমরিচ গুঁড়ো ১/২ চামচ, ও নুন স্বাদমতো।
  • গ্রেভির জন্য: পেঁয়াজ বাটা ১ কাপ, কাজুবাদাম ও মগজদানা বাটা ২ চামচ, গুঁড়ো দুধ বা মালাই ৩ চামচ, গরম মসলা গুঁড়ো ১/২ চামচ, চিলি ফ্লেক্স ১/২ চামচ, কাসুরি মেথি ১ চামচ, মাখন ২ চামচ এবং সাদা তেল ৩ চামচ।

তৈরির পদ্ধতি
ম্যারিনেশন: চিকেন ভালোভাবে ধুয়ে টক দই, আদা-রসুন বাটা, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো ও নুন মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন।
চিকেন সাঁতলানো: কড়াইয়ে ২ চামচ তেল গরম করে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো হালকা করে ভেজে তুলে রাখুন।
মসলা কষানো: ওই কড়াইতেই বাকি তেল ও মাখন দিন। এতে পেঁয়াজ বাটা দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত কষান। এরপর কাজু ও মগজদানা বাটা যোগ করে মৃদু আঁচে ২ মিনিট নাড়ুন।
মাংস সেদ্ধ করা: ভাজা চিকেন কড়াইয়ে দিয়ে দিন। সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে মৃদু আঁচে ১০-১২ মিনিট রান্না হতে দিন, যতক্ষণ না মাংস নরম হচ্ছে।
ফিনিশিং: ঝোল ঘন হয়ে এলে গুঁড়ো দুধ (বা মালাই), চিলি ফ্লেক্স, গরম মসলা গুঁড়ো এবং হাতে ডলে নেওয়া কাসুরি মেথি ছড়িয়ে দিন। ১ মিনিট ফুটিয়ে আঁচ বন্ধ করে দিন। গরম গরম পরিবেশন করুন স্বাদে ভরপুর এই চিকেন। যা নান, পরোটা বা ফ্রাইড রাইসের সঙ্গে দারুণ জমে।

Read more!
Advertisement
Advertisement