Advertisement

Dhokar Dalna Recipe: ডাল বেটে চট করে বানিয়ে নিন ধোকার ডালনা, হিং আর ঘি পড়লে হাত চেটে খাবেন

বাঙালির নিরামিষ তালিকাটা কিন্তু বেশ লম্বা। পেঁয়াজ-রসুন ছাড়াই অনেক খাবারই রান্না করা যায়। নিরামিষ দিনে তাই বাঙালিদের বিশেষ কিছু ভাবতে হয় না রান্না করার জন্য।

ধোকার ডালনাধোকার ডালনা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Oct 2026,
  • अपडेटेड 1:41 PM IST
  • বাঙালির নিরামিষ তালিকাটা কিন্তু বেশ লম্বা।

বাঙালির নিরামিষ তালিকাটা কিন্তু বেশ লম্বা। পেঁয়াজ-রসুন ছাড়াই অনেক খাবারই রান্না করা যায়। নিরামিষ দিনে তাই বাঙালিদের বিশেষ কিছু ভাবতে হয় না রান্না করার জন্য। নিরামিষ মুগ ডাল, ছানার ডালনা, পনীর, ছোলার ডাল সহ অনেক পদই রয়েছে। সেরকমই একটি পদ হল ধোকার ডালনা। নিরামিষ দিনে হোক কিংবা কোনও পুজোর দিনে এই ধোকার ডালনা কিন্তু শো স্টপার হতে পারে। বানানো একটু ঝামেলার হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে। আসুন জেনে নিন তাহলে কীভাবে সহজেই তৈরি করবেন এই ধোকার ডালনা। 

উপকরণ
ছোলার ডাল
কালোজিরে
হিং
ডুমো করে কাটা আলু
টমেটো কুচি
গোটা জিরে
গোটা গরম মশলা
ধনে গুঁড়ো
হলুদ গুঁড়ো
লাল লঙ্কার গুঁড়ো
চিনি
নুন
সর্ষের তেল
গোটা শুকনো লঙ্কা
গোটা তেজপাতা
কাজু বাটা
পোস্ত বাটা
চারমগজ বাটা
আদা বাটা
চেরা কাঁচালঙ্কা
ঘি

পদ্ধতি
ছোলার ডালকে সারারাত জলে ভিজিয়ে রাখতে হবে। পরের দিন জল ঝরিয়ে ভালো করে ছোলার ডাল পেস্ট করে নিতে হবে। ডালের ওই পেস্টের মধ্যে আদা বাটা, কাঁচালঙ্কা বাটা, সামান্য নুন, সামান্য জিরের গুঁড়ো ও অল্প চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

কড়াইতে ২ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হলে তার মধ্যে কালোজিরা ফোড়ন দিতে হবে। ফোড়নের সুগন্ধ বেরোলে ওই ডাল বাটার মিশ্রণটা দিয়ে দিতে হবে। খুব ভালো করে তেলের মধ্যে ওই ডাল বাটা কে নাড়তে হবে।

৫ মিনিট পর ওই ডাল বাটার মিশ্রনটি তেল মাখানো থালার মধ্যে রেখে দিন। ওই ডাল সমান করে দিন এর পর একটা ছুরির দ্বারা বরফি আকারে কেটে ধোকা বানাতে হবে। কড়াইতে তেল দিয়ে ওই ধোকা গুলোকে ভেজে তুলে রাখুন।

এবার নন-স্টিক প্যানে ৩ টেবিল চামচ তেল দিয়ে গরম করে নিন। তেল গরম হবার এক এক করে গোটা জিরে, তেজপাতা,গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা,ও হিং ফোড়ন দিয়ে দিন।সুগন্ধ বের হলে টমেটো কুচি, হলুদ গুঁড়ো,ধনের গুড়ো,জিরের গুঁড়ো,আদা বাটা,লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলা কষাতে হবে।

Advertisement

২ মিনিট পর ওই মশলার মধ্যে টক দই দিয়ে ভালো করে নাড়তে হবে। এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে হবে। ১ টেবিল চামচ জল দিয়ে ভাল করে মশলা কষাতে হবে। এরপর কাজুবাটা, পোস্ত বাটা ও চারমগজ বাটা দিয়ে ভালো করে সব মশলা কষিয়ে নিন। এর মধ্য়ে আলুগুলো দিয়ে দিন। তেল ছেড়ে দিলে ওর মধ্যে ৩ কাপ উষ্ণ গরম জল দিয়ে দিন।

জল ফুটে উঠলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা ধোকা গুলোকে দিয়ে দিতে হবে। আলু সেদ্ধ হয়ে গেলে মিনিট খানেক পর এর মধ্যে ঘি ও গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিন। গরম ভাত বা রুটি পরোটার সঙ্গে সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটি পরিবেশন করুন।


 

Read more!
Advertisement
Advertisement