
চা-কফির সঙ্গে বিস্কুট খাওয়ার চল বহু পুরনো। বিস্কুটের সঙ্গে চা-কফি খাওয়ার মজা দ্বিগুণ হয়ে যায়। অনেকেই বেকারি থেকে বিস্কুট কিনে বাড়িতে রেখে দেন। অতিথিদেরও সেই বিস্কুট দেওয়া হয়ে থাকে চায়ের সঙ্গে। তবে বাজার থেকে কেনা বিস্কুট ময়দা, প্রিজারভেটিভ ও বেশি করে চিনি দেওয় থাকে, যা স্বাস্থ্যের জন্য একেবারে ঠিক নয়। তবে বাড়িতেই স্বাস্থ্যকরভাবে বিস্কুট তৈরি করা যেতে পারে। যা খেতেও ভাল আর শরীরের জন্য স্বাস্থ্যকর। আসুন তাহলে জেনে নিন এই বিস্কুট তৈরির জন্য কী কী উপকরণ লাগবে।
উপকরণ
২ কাপ আটা
হাফ কাপ ঘি
সাড়ে তিন চামচ ঘি
হাফ চামচ এলাচের গুঁড়ো
১টা ছোট চামচ বেকিং পাউডার
২-৩ বড় চামচ দুধ
সামান্য সুজি
পদ্ধতি
প্রথমে একটি বড় বাটিতে ঘি ও গুড় একসাথে মিশিয়ে ভালভাবে ফেটিয়ে নিন। মিশ্রণটি হালকা ও মসৃণ হয়ে এলে এলাচ গুঁড়ো যোগ করুন।
এরপর, আটা, সুজি ও বেকিং পাউডার চেলে নিয়ে মিশিয়ে নিন, ধীরে ধীরে দুধ যোগ করে নরম করে মেখে নিন।
খেয়াল রাখবেন ডোটা যেন খুব বেশি নরম না হয়। এবার ১০ মিনিটের জন্য ঢেকে রাখুন।
এরপর ময়দা মেখে একটি বল তৈরি করুন, হালকা করে বেলে আপনার পছন্দমতো আকারে কেটে নিন।
আপনার কাছে কুকি কাটার না থাকলে, একটি ঢাকনা বা ছোট গ্লাসের সাহায্যেও এটিকে আকার দিতে পারেন।
এরপর, প্যানে লবণ ছিটিয়ে, তাতে একটি স্ট্যান্ড বসিয়ে, ঢেকে দিয়ে ১০ মিনিট গরম করুন। তারপর, বিস্কুটসহ প্লেটটি এর উপর রেখে কম আঁচে ২০-২৫ মিনিট রান্না করুন।
বিস্কুটগুলো তৈরি করার পর ঠান্ডা হতে দিন, কারণ ঠান্ডা হলে এগুলো আরও মুচমুচে হয়ে যায়। আপনি এগুলো একটি এয়ার টাইট পাত্রে বেশ কয়েকদিন সংরক্ষণ করতে পারেন। এই ঘরে তৈরি ঘিয়ের বিস্কুটগুলো সুস্বাদু এবং স্বাস্থ্যকর উভয়ই। এগুলো বিকালের চায়ের সঙ্গেও দারুণ ভাল লাগে এবং বাড়ির ছোটদেরও মন ভরিয়ে দেয়।