Advertisement

Macher Bora: ডাল-ভাতের সঙ্গে গরমা গরম কাঁচকি মাছের বড়া, জানুন RECIPE

ছোট এই মাছটি পুষ্টিগুণে ভরপুর আর মশলা ও পেঁয়াজ-লঙ্কার সঙ্গে মিশিয়ে বড়া তৈরি করলে স্বাদ হয়ে ওঠে আরও আকর্ষণীয়। পরিবারের ছোট-বড় সবাই পছন্দ করবে কাঁচকি মাছের এই ভিন্নধর্মী আয়োজন।

কাঁচকি মাছের বড়া কাঁচকি মাছের বড়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Jun 2026,
  • अपडेटेड 5:42 PM IST
  • দুপুরের ডাল-ভাতের সঙ্গে হোক কিংবা বিকেলের চায়ের সঙ্গে, মুখরোচক বড়া, পকোড়া খেতে কার না ভালো লাগে বলুন তো।

বাঙালি মানেই ভাজাভুজি, বড়া, পকোড়া। দুপুরের ডাল-ভাতের সঙ্গে হোক কিংবা বিকেলের চায়ের সঙ্গে, মুখরোচক বড়া, পকোড়া খেতে কার না ভালো লাগে বলুন তো। সেক্ষেত্রে কাঁচকি মাছের বড়া হতে পারে দারুণ একটি পছন্দ। ছোট এই মাছটি পুষ্টিগুণে ভরপুর আর মশলা ও পেঁয়াজ-লঙ্কার সঙ্গে মিশিয়ে বড়া তৈরি করলে স্বাদ হয়ে ওঠে আরও আকর্ষণীয়। পরিবারের ছোট-বড় সবাই পছন্দ করবে কাঁচকি মাছের এই ভিন্নধর্মী আয়োজন। 

উপকরণ
কাঁচকি মাছ ২৫০ গ্রাম
বেসন ১ কাপ
পেঁয়াজ কুচি ২ কাপ
হলুদের গুঁড়ো ১ চা চামচ
জিরে গুঁড়ো ১ চা চামচ
লেবুর রস ১ টেবিল চামচ
ডিম ১ টা
কাঁচা লঙ্কা ২-৩টে
ধনেপাতা স্বাদমতো
নুন স্বাদমতো

পদ্ধতি
প্রথমে কাঁচকি মাছ ভালোভাবে পরিষ্কার করে কয়েকবার ধুয়ে নিন এবং অতিরিক্ত জল ঝরিয়ে রাখুন। ছোট মাছ হওয়ায় এতে সহজেই ময়লা লেগে থাকতে পারে, তাই ধোওয়ার সময় বিশেষভাবে খেয়াল রাখুন। এরপর মাছের সঙ্গে বাকি সব উপকরণ একত্রে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

এরপর গ্যাসে একটি কড়াইয়ে পরিমাণমতো তেল গরম করুন। তেল যথেষ্ট গরম হলে প্রস্তুত করা মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে চপ বা বড়ার মতো আকার দিন। তারপর সেগুলো তেলে ছেড়ে মাঝারি আঁচে বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে গরম গরম পরিবেশন করুন।

Read more!
Advertisement
Advertisement