Advertisement

Kamalabhog Recipe: শেষপাতে পড়ুক বড় বড় কমলাভোগ, বাড়িতেই বানিয়ে নিন এই কমলা মিষ্টি, RECIPE

অনেক বনেদি বাড়িতে ভিয়েন ডেকে অনুষ্ঠানে এই কমলাভোগ তৈরি করা হত। এখন অবশ্য সেই ভিয়েনের দেখা মেলে না। কমলাভোগ রসে চোবানো রসগোল্লার মতো হলেও স্বাদ একেবারে আলাদা।

কমলাভোগ রেসিপিকমলাভোগ রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Oct 2026,
  • अपडेटेड 4:26 PM IST
  • হলুদ বর্ণের গোলাকার সেই মিষ্টিটিকে কমলাভোগ বলা হয়।

রসগোল্লা ঘরানার হলেও এটি সাইজে বড় এবং রংটাও আলাদা। হলুদ বর্ণের গোলাকার সেই মিষ্টিটিকে কমলাভোগ বলা হয়। অনেক মিষ্টির দোকানেই এই কমলাভোগ বিক্রি করা হয়। অনেক বনেদি বাড়িতে ভিয়েন ডেকে অনুষ্ঠানে এই কমলাভোগ তৈরি করা হত। এখন অবশ্য সেই ভিয়েনের দেখা মেলে না। কমলাভোগ রসে চোবানো রসগোল্লার মতো হলেও স্বাদ একেবারে আলাদা। অনেকেরই প্রিয় মিষ্টির তালিকায় এই কমলাভোগ থাকে। একে অনেকেই রাজভোগও বলে। এই কমলাভোগ পুজোর মধ্যে একদিন বানিয়ে নিতে পারেন। রইল খুব সহজ পদ্ধতি। 

উপকরণ
দুধ ১ লিটার
লেবুর রস (ছানা কাটানোর জন্য)
অরেঞ্জ ফুড কালার আধ চা চামচ
কমলার রস আধা কাপ

সিরাপের জন্য
চিনি ১ কাপ
জল দেড় কাপ
এলাচ গুঁড়ো

পদ্ধতি
 ছানা তৈরির জন্য ১ লিটার দুধ নিন। ফুটে উঠলেএর মাঝে ৩/৪ টেবিল চামচ লেবুর রস দিয়ে দিন। গ্যাস বন্ধ করে ঢেকে রাখুন। ১০ মিনিট পর পাতলা কাপড় দিয়ে ছানা ছেঁকে নিন, ভালো করে ধুয়ে চিপে নিন ও ঝুলিয়ে রাখুন মিনিট পাঁচেক। জল ঝরে গেলেই ছানা তৈরি। গরম থাকতেই মিষ্টি তৈরি করবেন।

ছানায় ফুড কালার মিশিয়ে খুব ভালো করে মেখে নিন যেন ছানা তেলতেলে হয়ে যায়।

এবার চিনির সিরাপ বানিয়ে ফেলুন। জলে পরিমাণ মতো চিনি ও এলাচ ফেলে দিন। এবার সিরাপ চটচটে হয়ে এলে বুঝবেন রস তৈরি হয়ে গেছে। 

এবার ছানাল গোল গোল একটু বড় সাইজের বল বানিয়ে এই সিরাপে ফেলে দিন এবং অল্প আঁচে রাখুন। 

এবার গ্যাস বন্ধ করে কমলার রস মিষ্টির হাঁড়িতে ঢেলে দিয়ে মিষ্টি সহ রস ২ ঘন্টা ঢেকে রেখে দিন। এরপর পরিবেশন করুন। 
    

Read more!
Advertisement
Advertisement