Advertisement

Kancha Posto Bata: বীরভূম স্টাইল কাঁচা পোস্ত বাটা, এই এক জিনিসেই স্বাদ বাড়বে দ্বিগুণ

সপ্তাহে অন্তত দু দিন তো হবেই। গরম ভাতে একটু কাঁচা পোস্ত বাটা হলে আর কি লাগে। শুধু কি তাই এছাড়াও পেঁয়াজ পোস্ত, রসুন পোস্ত, মাছ পোস্ত, চিকেন, ডিম কত কিছু দিয়েই না পোস্ত হয়।

পোস্ত বাটা রেসিপিপোস্ত বাটা রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Nov 2026,
  • अपडेटेड 5:56 PM IST
  • বাঙালির আবেগের নাম পোস্ত।

বাঙালির আবেগের নাম পোস্ত। এই সাদা রঙের ছোট ছোট দানার ম্যাজিক কিন্তু একেবারে অন্যরকম। আলু পোস্ট, ঝিঙে আলু পোস্ত, পোস্তর বড়া সহ পোস্ত দিয়ে একাধিক পদ হয়। দাম যতই সোনার কাছাকাছি হোক না কেন বাড়িতে একদিন অন্তত পোস্ত হবেই। ঘটি বাড়িতে এই সংখ্যাটা একটু বেশি। সপ্তাহে অন্তত দু দিন তো হবেই। গরম ভাতে একটু কাঁচা পোস্ত বাটা হলে আর কি লাগে। শুধু কি তাই এছাড়াও পেঁয়াজ পোস্ত, রসুন পোস্ত, মাছ পোস্ত, চিকেন, ডিম কত কিছু দিয়েই না পোস্ত হয়। যে কোনও ভাল রান্নাতেই একটু পোস্ত পড়ে। আর পোস্ত পড়লে সেই খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। বর্ধমান, বীরভূম, মেদিনীপুরে পোস্ত বেশি খাওয়া হয়। এবার বানিয়ে নিন কাঁচা পোস্ত বাটা। জেনে নিন রেসিপি। 

উপকরণ
কাঁচা পোস্ত
নারকেল কোরা
কাঁচালঙ্কা ৩-৪টে
স্বাদমতো নুন
সর্ষের তেল

পদ্ধতি
পোস্তটা একটা বাটিতে ৫ মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে

এবার জল ছেঁকে নিয়ে পোস্তটা নারকেল কোরা ও কাঁচালঙ্কা দিয়ে মিক্সিতে মিহি পেস্ট করে নিতে হবে।

এবার একটা বাটিতে ঢেলে স্বাদ মতো নুন ও কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি জিভে জল আনা কাঁচা পোস্ত বাটা।

গরম গরম ভাতের সঙ্গে এই কাঁচা পোস্ত বাটা পড়লে স্বাদ বাড়বে চারগুণ।      

Read more!
Advertisement
Advertisement