Advertisement

Kachki Fish Recipe: রসিয়ে কষিয়ে করে ফেলুন কাঁচকি মাছের চচ্চড়ি, একথালা ভাত উঠে যাবে

বাঙালি মানেই মেছো। প্রতিদিনের খাবারের পাতে মাছ মাস্ট। রুই, কাতলা তো আছেই, বিশেষজ্ঞরা বলেন ছোট মাছের উপকারিতা বেশি। যে কোনও সময়েই বানিয়ে ফেলুন কাঁচকি মাছের চচ্চড়ি। এক আইটেমেই থালা সাফ!আকারে খুব ছোট হওয়ায় কাঁচকি মাছ কাটার তেমন কোনও ঝামেলা নেই। তবে এটিকে অনেকে বিড়ম্বনাও ভাবেন।

কাঁচকি মাছের রেসিপিকাঁচকি মাছের রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Nov 2026,
  • अपडेटेड 2:22 PM IST
  • রুই, কাতলা তো আছেই, বিশেষজ্ঞরা বলেন ছোট মাছের উপকারিতা বেশি।

বাঙালি মানেই মেছো। প্রতিদিনের খাবারের পাতে মাছ মাস্ট। রুই, কাতলা তো আছেই, বিশেষজ্ঞরা বলেন ছোট মাছের উপকারিতা বেশি। যে কোনও সময়েই বানিয়ে ফেলুন কাঁচকি মাছের চচ্চড়ি। এক আইটেমেই থালা সাফ!আকারে খুব ছোট হওয়ায় কাঁচকি মাছ কাটার তেমন কোনও ঝামেলা নেই। তবে এটিকে অনেকে বিড়ম্বনাও ভাবেন। একবার কেটে-বেছে নিতে পারলে খুব বেশি সমস্যা হয় না। কাঁচকি মাছে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন। এ ছাড়া রয়েছে ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিডও যা হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী। রয়েছে ক্যালশিয়াম, ফসফরাস, ভিটামিন এ, বি থ্রি, সি, ডি।প্রতি ১০০ গ্রাম কাচকি মাছে ১২.৭ গ্রাম প্রোটিন থাকে। চর্বি থাকে ৩.৬ গ্রাম। আর ৪৭৬ মিলিগ্রাম ক্যালসিয়াম, ২.৮ মিলিগ্রাম আয়রন থাকে। এই মাছ খেলে শরীরে প্রোটিন এবং এনার্জি দুটোই পাওয়া যায়। তাই সব বয়সিদের জন্য এই মাছ অত্যন্ত উপকারী।কাঁচকি মাছ খাওয়ার সময় কাঁটাসহ চিবিয়ে খেলে সবটুকু গুণ শরীরে যায়। কাঁটা বেছে ফেলে দিলে অনেক পুষ্টিগুণই চলে যায়। কাঁচকি মাছ রান্না করাও খুব সহজ। কীভাবে বানাবেন কাঁচকি মাচের চচ্চড়ি?

উপকরণ
পরিমাণমতো মাছ
১ টা বেগুন করে কাটা
১টা আলু লম্বা করে কাটা
৮-১০ টা ধনেপাতা
১ টা গোটা শুকনো লঙ্কা
১টা তেজপাতা
১টা ছোট পেঁয়াজ কুচি
৩ কোয়া রসুন কুচি
স্বাদমতো নুন
হলুদ গুঁড়ো
সর্ষের তেল
লঙ্কার গুঁড়ো

পদ্ধতি
প্রথমে মাছ গুলো ভালো করে ধুয়ে অল্প নুন ও একটু লেবুর রস দিয়ে ভিজিয়ে রাখতে হবে ১০ মিনিট। এবার পরিমাণমতো তেল ভাল করে গরম করে মাছ ভেজে নিন। কড়াইতে সর্ষের তেল ভাল করে গরম করে তাতে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভাল করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজের রং গোলাপী হয়ে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে রসুনকুচি, হলুদ ও অল্প নুন দিয়ে ভাল করে নাড়াচাড়া করতে হবে। এর পর দিতে হবে আলু, বেগুন। ৫ মিনিট কম আঁচে রেখে দিতে হবে। মাঝেমধ্যে ঢাকনা খুলে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না আলু ও বেগুন ভাজা ভাজা হয়ে আসে। আলু বেগুন ভাজা ভাজা হয়ে এলে লঙ্কার গুঁড়ো মেশান। এর পর মাছটা দিয়ে হালকা হাতে নেড়ে নিন। আঁচ বাড়িয়ে এক থেকে দেড় মিনিট রেখে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement