
সময়ের সঙ্গে মানুষ ঝুঁকেছে ইতালিয়ান ও চাইনিজ এর উপরে। ভুলে গিয়েছে আমাদের পুরনো দিনের রান্না। মা-ঠাকুমাদের হাতের তৈরি রান্না আজও বেশ জনপ্রিয়। অনেক সময়ই বাড়িতে নিরামিষ খাওয়া-দাওয়া হয়। কিংবা কোনও পুজো বা শুভ কাজের সময়ও নিরামিষ খাওয়া হয়ে থাকে। তখন অনেক বাড়িতেই লুচি হয়ে থাকে। আর লুচির সঙ্গে কুমড়োর ছক্কা খেতে কিন্তু মন্দ লাগে না। চলুন জেনে নেওয়া যাক কী ভাবে বানাবেন।
উপকরণ
কুমড়ো, আলু, নুন, হলুদ, চিনি, হিং, পাঁচফোড়ন, কাঁচালঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, নারকেল কোরা, জিরে গুঁড়ো, সর্ষের তেল।
পদ্ধতি
প্রথমেই কুমড়োকে ছক্কার মতোন করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এরপর তিনটে মিডিয়াম সহজেই আলুকেও টুকরো টুকরো করে কেটে নিতে হবে।
কড়াইতে ২ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে কুমড়ো গুলো দিয়ে দিন। সঙ্গে পরিমাণমতো নুন ও ১/২ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।
এরপর কুমড়ো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ২ টো শুকনো লঙ্কা, ২ টো তেজপাতা, ১ চা চামচ পাঁচফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কেটে রাখা আলু গুলো দিয়ে দিতে হবে।
আলু ভাজতে ভাজতেই ভিজিয়ে রাখা ছোলা কড়াইতে দিয়ে দিন। এরপর সামান্য পরিমাণে হিং দিতে হবে।
সবশেষে মশলা কষিয়ে নিয়ে নারকেল কোড়া দিয়ে ভেজে রাখা কুমড়ো দিন। জল দিয়ে কাঁচা লঙ্কা ও মিষ্টি দিয়ে রান্না করে নিলেই তৈরি ‘কুমড়োর ছক্কা’। রুটি অথবা লুচি, সবের সঙ্গেই পরিবেশন করা যেতে পারে।