Advertisement

Lau Dal Recipe: লাউ ডালে ঠান্ডা থাকবে পেট, গরম ভাতে দারুণ লাগে

শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হল ডালও। আর তাই রোজ নিয়ম করে একবাটি ডাল খান। ডালের মধ্যে থাকে পর্যাপ্ত প্রোটিন। যে কারণে রোজ নিয়ম করে ডাল খাওয়ার প্রয়োজন রয়েছে।

লাউ ডাল রেসিপিলাউ ডাল রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jul 2026,
  • अपडेटेड 6:04 PM IST
  • শরীরের জন্য খুব উপকারী একটি সবজি হল লাউ।

শরীরের জন্য খুব উপকারী একটি সবজি হল লাউ। এর মধ্যে ক্যালোরি একেবারেই নেই। উপরন্তু পুষ্টিগুণে ভরপুর। এছাড়াও লাউ এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে জল। লাউ শরীর ঠান্ডা রাখে পাশাপাশি লাউ আমাদের ক্লান্তি দূর করে। শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হল ডালও। আর তাই রোজ নিয়ম করে একবাটি ডাল খান। ডালের মধ্যে থাকে পর্যাপ্ত প্রোটিন। যে কারণে রোজ নিয়ম করে ডাল খাওয়ার প্রয়োজন রয়েছে। ধনেপাতা, লাউ দিয়ে মুসুরের ডাল বানিয়ে খেতে বেশ ভাল লাগে। আর তাই দেখে নিন কী ভাবে এই ডাল বানিয়ে নেবেন বাড়িতে। খুবই সহজ রেসিপি তবুও আপনাদের জন্য রইল আর একবার। 

উপকরণ
মুসুর ডাল
নুন
লাউ
হলুদ গুঁড়ো
তেজপাতা
শুকনো লঙ্কা
পাঁচফোড়ন
জিরে গুঁড়ো
লাল লঙ্কার গুঁড়ো
কাঁচালঙ্কা
ধনেপাতা

পদ্ধতি
মুসুর ডাল হাফ কাপ নিয়ে জলে ভাল করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে অন্তত ৩০ মিনিট। এরপর প্রেশারে নুন, পরিমাণ মতো জল দিয়ে ডাল সেদ্ধ করে নিতে হবে। দু-তিনটে সিটিতেই ডাল খুব ভাল করে সেদ্ধ হয়ে যাবে। 

গ্যাসে কড়াই বসিয়ে ২ চামচ সরষের তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে নেড়ে ছোট ছোট টুকরো করে রাখা লাউ মিশিয়ে দিন। হাফ চামচ নুন হলুদ মিশিয়ে দিতে হবে এভাবে নাড়তে নাড়তে লাউ সেদ্ধ হয়ে যাবে।

এবার এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো মিশিয়ে আরও ২ মিনিট সাঁতলে নিতে হবে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা মুসুরের ডাল ও এক থেকে দেড় কাপ জল দিন। প্রয়োজন মতো নুন দিয়ে কাঁচা লঙ্কা দিন ৫-৬ টা। 

লো মিডিয়াম আঁচে লাউ সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে ১ চামচ চিনি আর কুচনো ধনেপাতা দিয়ে দু মিনিটের জন্য ডাল ফুটিয়ে নিতে হবে। তৈরি লাউ দিয়ে মুসুরের ডাল। এই ডাল খেতে যেমন ভাল লাগবে তেমনই পেট ঠান্ডা করতেও কাজে আসবে।

Advertisement

অফিস আসার আগে রোজ এই ডাল-তরকারি দিয়ে ভাত খেতে পারেন। আবার অফিসের লাঞ্চ বক্সে প্যাক করে আনতে পারেন। দিতে পারেন বাচ্চাকেও। হজমের কোনও রকম সমস্যা হবে না

TAGS:
Read more!
Advertisement
Advertisement