Advertisement

Malpoa Recipe: পাউরুটি দিয়ে এভাবে বানান সুসবাদু মালপোয়া, খেলে হাত চাটতে থাকবেন

মালপোয়া খেতে কার না ভাল লাগে? তবে বাড়িতে মালপোয়া বানানোর ঝক্কি অনেকেই করতে পছন্দ করেন না। তবে বাড়িতে কীভাবে বানাবেন? রইল সহজ উপায়। পাউরুটি দিয়ে কীভাবে বানাবেন জেনে নিন।  

পুজোর মিষ্টিমুখে এবার ঘরেই বানান ঠাকুরবাড়ির দইয়ের মালপোয়াপুজোর মিষ্টিমুখে এবার ঘরেই বানান ঠাকুরবাড়ির দইয়ের মালপোয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Feb 2026,
  • अपडेटेड 4:36 PM IST

মালপোয়া খেতে কার না ভাল লাগে? তবে বাড়িতে মালপোয়া বানানোর ঝক্কি অনেকেই করতে পছন্দ করেন না। তবে বাড়িতে কীভাবে বানাবেন? রইল সহজ উপায়। পাউরুটি দিয়ে কীভাবে বানাবেন জেনে নিন।  

মালপোয়ার স্বাদের বিশেষত্ব এর গন্ধে। একই সঙ্গে মৌরি, মরিচ, এলাচের মিলমিশ। সাধারণত মালপোয়া হয় ভাজা ভাজা। মাঝের অংশ সামান্য নরম হলেও কিছুটা মুচমুচে ভাব থাকে মালপোয়ার প্রান্ত ভাগে। কিন্তু সেই মালপোয়ার পুরোটাই যদি হয় তুলতুলে নরম, মুখে দিলেই গলে যায়, তা হলে খেতে আরও ভাল লাগবে না কি?

তেমন নরম, মুখে মিলিয়ে যাওয়া মালপোয়া বানাতে হলে সামান্য বদলে নিতে হবে উপকরণ। ময়দার পাশাপাশি দিতে হবে সুজিও। এ ছাড়া আর কী দিতে হবে? কী ভাবে বানাবেন, শিখে নিন।

মালপোয়া মূলত  সুজি,  ময়দা দিয়ে করা হয়। কিন্তু আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আলাদা ধরনের মালপোয়া। যা তৈরি করা যায় পাউরুটি দিয়ে। যেখানে আপনি এক কামড় দিলেই ভেতর থেকে বেরিয়ে আসবে ছানারপুর। দেখে নিন এর রেসিপি

৪টি পাউরুটি, ২০০ গ্রাম ছানা, ৫ টেবিল চামচ গুঁড়ো চিনি, ২ টেবিল চামচ ড্রাইফ্রুট্‌স কুচোনো, পরিমাণ মতো তেল, পরিমাণ মতো ঘি, ১ কাপ চিনি, ৩টি ছোট এলাচ, ক্ষীর

প্রণালী: প্রথমে একটি পাত্রে ছানা মাখা। এরপর তার মধ্যে চিনি আর ড্রাইফুট্‌সকুচি মিশিয়ে পুর বানিয়ে নিন। এরপর পাউরুটিগুলি বাটি দিয়ে গোল করে কেটে জলে ভিজিয়ে সামান্য নরম করে জল চিপে নিন। এবার একটি পাউরুটি হাতে নিয়ে তার ভিতর ১ চামচ ছানার পুর ভরে আর একটি পাউরুটি দিয়ে চাপা দিয়ে ধারগুলি হাত দিয়ে চেপে বন্ধ করে দিন। এরপর একটি কড়াইতে চিনির মধ্যে এলাচ মিশিয়ে রস বানিয়ে নিন। এ বার কড়াইয়ে ঘি গরম করে মালপোয়াগুলি লাল করে ভেজে নিন। তারপর গরম মালপোয়াগুলি রসে ডুবিয়ে রাখুন বেশ খানিক ক্ষণ। তারপর উপর থেকে খানিকটা ক্ষীর ছড়িয়ে পরিবেশন করুন পাউরুটির মালপোয়া (Recipe)।

Advertisement
Read more!
Advertisement
Advertisement