Advertisement

Masoor Dal Kofta: বোরিং ডাল আর নয়, মুসুর ডালের কোফতা বানিয়ে নিন, সহজ RECIPE

মুসুর ডালের বড়া, ধোকা এইসব পদের পাশাপাশি মুসুর ডালের কোফতাও হয়। যা বানানো খুব সহজ আর খেতে হয় অসাধারণ। বাড়িতে অতিথি এলে সেও আঙুল চাটবে। আসুন তাহলে শিখে নিন মুসুর ডালের কোফতা কারি কীভাবে তৈরি করবেন।

মুসুর ডালের কোফতামুসুর ডালের কোফতা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Oct 2026,
  • अपडेटेड 1:38 PM IST
  • মুসুর ডালের বড়া, ধোকা এইসব পদের পাশাপাশি মুসুর ডালের কোফতাও হয়।

সবার রান্নাঘরেই মুসুর ডাল থাকে। বাঙালির পাতে মুসুর ডালের গুরুত্ব কিন্তু অসীম। পেঁয়াজ ফোরন, রসুন ফোরন দিয়ে মুসুর ডাল খেতে তোফা লাগে। এই ডাল দিয়ে আবার অন্য পদও তৈরি করে নেওয়া যায়। মুসুর ডালের বড়া, ধোকা এইসব পদের পাশাপাশি মুসুর ডালের কোফতাও হয়। যা বানানো খুব সহজ আর খেতে হয় অসাধারণ। বাড়িতে অতিথি এলে সেও আঙুল চাটবে। আসুন তাহলে শিখে নিন মুসুর ডালের কোফতা কারি কীভাবে তৈরি করবেন। 

উপকরণ
মুসুর ডাল ১ কাপ (২ ঘণ্টা ধরে ভিজিয়ে রাখার পর বেটে নেবেন)
হাফ কাপ সেদ্ধ ও চটকানো আলু
২টো বড় চামচের বেসন
হাফ চামচ জিরে ও হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো
২টো মিহি করে কাটা কাঁচালঙ্কা
ধনেপাতা কুচি
নুন 
ভাজার জন্য তেল

গ্রেভির জন্য লাগবে
২ টো বড় পেঁয়াজ ও ৩টে টমেটো পেস্ট
১ বড় চামচ আদা-রসুন বাটা
১০-১২ টি কাজু বাটা
ফ্রেশ ক্রিম
১ ছোট চামচের কসৌরি মেথি
হাফ চামচ গরম মশলা
গোটা গরম মশলা ও তেজপাতা
হলুদ গুঁড়ো
ধনে গুঁড়ো
কাশ্মীরী লাল লঙ্কার গুঁড়ো
নুন 
তেল বা ঘি

প্রণালী
ভেজানো মুসুর ডাল জল ছাড়া মিক্সারে মোটা করে বেটে নিন। একটি বাটিতে মুসুর ডাল, সেদ্ধ আলু, বেসন, কাঁচা লঙ্কা, ধনে পাতা, লঙ্কা গুঁড়ো, জিরে এবং নুন একসঙ্গে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। 

মিশ্রণ থেকে ছোট ছোট বল তৈরি করুন। মাঝারি আঁচে গরম তেলে সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন।

এবার একটি প্যানে তেল গরম করে তাতে গোটা গরম মশলা, পেঁয়াজ বাটা এবং আদা-রসুন দিয়ে ভাজুন। এরপর টমেটো পিউরি, হলুদ, ধনে, কাশ্মীরি লঙ্কা এবং লবণ দিয়ে তেল আলাদা হয়ে যাওয়া পর্যন্ত রান্না করুন। 

এবার কাজু পেস্ট ও ১ কাপ জল দিয়ে কম আঁচে ৫ মিনিট রান্না করুন। সবশেষে গরম মশলা, কসৌরি মেথি ও ফ্রেশ ক্রিম যোগ করুন। 

পরিবেশনের সময়, কোফতাগুলো একটি পরিবেশন পাত্রে রাখুন এবং তার উপর গরম, ঘন গ্রেভি ঢেলে দিন (গ্রেভিতে কোফতাগুলো বেশি সেদ্ধ করবেন না, নইলে সেগুলো ভেঙে যেতে পারে)। ধনেপাতা ওপর দিয়ে ছড়িয়ে রুটি-পরোটা কিংবা ভাত দিয়ে খেতে পারেন। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement