Advertisement

Mete Kumro Chochori: কালীপুজোর রাতে কুমড়ো দিয়ে মেটের চচ্চড়ি, রুটি-পরোটার সঙ্গে আহা

কালীপুজোর রাতে পরোটা বা লুচির সঙ্গে কুমড়ো মেটের চচ্চড়ি কিন্তু বেশ জনপ্রিয় একটি খাবার। আর এই দুই বিপরীত ধর্মী উপাদানের রসায়ন একসঙ্গে হলে স্বাদ বাড়ে হু হু করে।

মেটে কুমড়ো রেসিপিমেটে কুমড়ো রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Nov 2026,
  • अपडेटेड 3:46 PM IST
  • কালীপুজোর রাতে পরোটা বা লুচির সঙ্গে কুমড়ো মেটের চচ্চড়ি কিন্তু বেশ জনপ্রিয় একটি খাবার।

কালীপুজোতে আমিষ ভোগ দেওয়ার রেওয়াজ কিন্তু অনেক জায়গাতেই রয়েছে। নিরামিষ পাঁঠার মাংস কিংবা নিরামিষ মাছ রান্না করে ভোগের থালায় রাখা হয়। কালীপুজোর রাতে পরোটা বা লুচির সঙ্গে কুমড়ো মেটের চচ্চড়ি কিন্তু বেশ জনপ্রিয় একটি খাবার। আর এই দুই বিপরীত ধর্মী উপাদানের রসায়ন একসঙ্গে হলে স্বাদ বাড়ে হু হু করে। আসুন তাহলে জেনে নিন এই কুমড়ো মেটের চচ্চড়ির রেসিপি। 

উপকরণ
খাসীর মেটে
কুমড়ো ডুমো ডুমো করে কাটা
তেজপাতা (২টি)
শুকনো লঙ্কা (২টি)
ছোট এলাচ (৩টি)
দারুচিনি (১ ইঞ্চি)
লবঙ্গ (৪টি)
আদা বাটা
হিং
পাঁচফোরন
হলুদ গুঁড়ো
নুন
চেরা কাঁচালঙ্কা

পদ্ধতি
প্রথমে মেটেগুলোকে ভিনিগারে ভিজিয়ে রাখুন। কড়াইতে সর্ষের তেল গরম করে মেটেগুলো ভেজে নিন। 

ওই তেলেই গোটা গরম মশলা, হিং, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা ও পাঁচফোড়ন দিন। গন্ধ বের হলে এতে আদাবাটা ও হলুদ গুঁড়ো দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। 

এবার মশলায় কুমড়ো দিয়ে দিন এবং ঢাকা দিয়ে রান্না করুন। কুমড়ো নরম হয়ে আসলে এতে ভেজে রাখা মেটেগুলো দিয়ে দিন। 

স্বাদমতো নুন আর জলের ছিটে দিয়ে রান্না করুন। গা মাখা মাখা হয়ে আসলে এতে চেরা কাঁচালঙ্কা দিয়ে নামিয়ে নিন। 

পরোটা বা রুটির সঙ্গে দারুণ হবে খেতে। 

Read more!
Advertisement
Advertisement