Advertisement

Moong Dal Chakli: সন্ধের চা-কফির সঙ্গে থাক মুচমুচে চাকলি, না কিনে বাড়িতেই বানান, RECIPE

বাজারে গেলেই দেখতে পাবেন চাকলি বিক্রি হচ্ছে। এই চাকলি কিন্তু বিকেলের চা-কফির সঙ্গে মন্দ লাগে না। মুগ ডালের তৈরি এই চাকলি সামনে পেলে নিমেষে শেষ হবে।

মুগডালের চাকলিমুগডালের চাকলি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Nov 2026,
  • अपडेटेड 2:48 PM IST
  • বাড়িতে বাড়িতে শুরু হয়ে যায় বিভিন্ন ধরনের নোনতা ও মিষ্টি খাবার তৈরি করার তোড়জোড়।

নভেম্বরে একের পর এক উৎসব। আর এই সময় মুখরোচক কিছু খেতে সব সময়ই ভাল লাগে। বাড়িতে বাড়িতে শুরু হয়ে যায় বিভিন্ন ধরনের নোনতা ও মিষ্টি খাবার তৈরি করার তোড়জোড়। বাজারে গেলেই দেখতে পাবেন চাকলি বিক্রি হচ্ছে। এই চাকলি কিন্তু বিকেলের চা-কফির সঙ্গে মন্দ লাগে না। মুগ ডালের তৈরি এই চাকলি সামনে পেলে নিমেষে শেষ হবে। কিন্তু বাজার থেকে কেনা এইসব নোনতা খাবারে অনেক সময়ই ভেজাল, খারাপ তেলে ভাজার অভিযোগ ওঠে। তাই বাড়িতেই স্বাস্থ্যসম্মতভাবে এই চাকলি তৈরি করে নিন। 

উপকরণ
মুগ ডাল ১ কাপ (২-৩ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে)
চালের গুঁড়ো ২ কাপ (মুচমুচে করার জন্য)
সাদা তিল ১ ছোট চামচ
জোয়ান বা জিরে আধা চামচ
হিং সামান্য
লাল লঙ্কার গুঁড়ো বা গোলমরিচ গুঁড়ো স্বাদানুসার
হলুদ গুঁড়ো
নুন
ময়ানের জন্য ২-৩ বড় চামচ গরম তেল বা ঘি
সাদা তেল

টিপস
মুগ ডাল বাটার সময় সেটা খুব মিহি করে বাটবেন না এবং খুব কম জলের ব্যবহার করুন। যাতে মিশ্রণ টাইট হয়। 

চালের আটা মেশালে চাকলি আরও মুচমুচে হবে আর তেলে দেওয়ার সময় তা ছড়িয়ে যাবে না। 

পদ্ধতি
ভেজানো মুগ ডাল মিক্সিতে বেটে নিন, খুব মিহি করবেন না। 

এবার একটা বড় পাত্রে চালের গুঁড়ো, ডাল বাটা, সাদা তিল, জোয়ান, হিং, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন ও ২ টো বড় চামচ গরম তেল দিয়ে ভাল করে মেখে ফেলুন। 

এবার প্রয়োজন অনুযায়ী হালকা গরম জল দিয়ে আটার মতো মেখে নিন। এবার এই ডো ১০ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিন। 

চাকলি তৈরি করার মেশিন যদি না থাকে, তাহলে প্লাস্টিকের কোণ বানিয়ে এতে ডালের মিশ্রণটা ভরে নিন। 

কড়াইতে তেল বা ঘি গরম করুন ভাল করে। এবার ওই প্লাস্টিকের কোণ থেকে ধীরে ধীরে জিলিপির প্যাঁচের মতো ঘুরিয়ে ঘুরিয়ে তেলে ছাড়ুন। 

Advertisement

দুটো পিঠ ভাল করে সোনালি না হওয়া পর্যন্ত ভেজে নিন। ঠান্ডা হলে এয়ার টাইট পাত্রে ভরে রাখুন এই চাকলিগুলো। 

তৈরি আপনার মুগডালের টেস্টি ও মুচমুচে চাকলি।  

Read more!
Advertisement
Advertisement