Advertisement

Posto Bora Recipe: নিরামিষ দিনের শো স্টপার, বানিয়ে নিন মুচমুচে পোস্তর বড়া

লাল করে ভাজা গরম পোস্ত গরম ভাতের সঙ্গে বেশ যেমন মানানসই তেমন আকর্ষণীয়। আলু-পোস্ত ঝিঙে-পোস্ত বা পোস্তর অন্য কোনও পদ হার মানবে তো বটেই। বস্তুর এই সহজ রেসিপি'র কাছে হার মানবে মাছ মাংস'র যে কোনও রেসিপি।

পোস্তর বড়াপোস্তর বড়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jul 2026,
  • अपडेटेड 7:03 PM IST
  • মাছ-মাংসকে বলে বলে গোল দিতে পারে বাঙালির প্রিয় পোস্ত।

মাছ-মাংসকে বলে বলে গোল দিতে পারে বাঙালির প্রিয় পোস্ত। আলু পোস্ত হোক কিংবা ঝিঙে পোস্ত অথবা পোস্ত ভাপা, সব পদেই বাঙালির রসনা তৃপ্তি হয়ে থাকে। যতই দাম বেশি হোক না কেন, বাঙালির রান্নাঘরে এই পোস্ত পাওয়া যাবে না, তা হতে পারে না। আর পোস্ত মানেই পোস্তর বড়া। পোস্তর এই সহজ রেসিপি কমবেশি সকলের জানা। তবে এই নিয়মে পোস্ত পকোড়া বা বড়া হবে আরও সুস্বাদু এবং মুচমুচে। 

লাল করে ভাজা গরম পোস্ত গরম ভাতের সঙ্গে বেশ যেমন মানানসই তেমন আকর্ষণীয়। আলু-পোস্ত ঝিঙে-পোস্ত বা পোস্তর অন্য কোনও পদ হার মানবে তো বটেই। বস্তুর এই সহজ রেসিপি'র কাছে হার মানবে মাছ মাংস'র যে কোনও রেসিপি। হাতে গরম এই পকোড়া দিয়ে নিমিষে উবে যাবে এক থালা ভাত। জেনে নিন সহজ এই পোস্তর বড়ার রেসিপি। 

উপকরণ
পোস্ত, পেঁয়াজ, চালের গুঁড়ো, ময়দা, কাঁচা লঙ্কা ও স্বাদমতো নুন ও সাদা তেল। 

প্রণালী
প্রথমে পোস্ত মিহি করে গ্র্যান্ড করে নিতে হবে। এরপর পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি করে নিন। ৪০-৫০ গ্রাম গ্রান্ড করা পোস্ত, ৪-৬ টি কাঁচালঙ্কা, মাঝারি মাপের ৪ টি পেঁয়াজ, দুই চামচ চালের গুঁড়ো, এক থেকে দেড় চামচ আটা বা ময়দা ও পরিমাণ মত লবণ দিয়ে শুকনো অবস্থায় সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে নিতে হবে। ভাল করে মেশান হয়ে গেলে অল্প জল দিয়ে মেখে নিন। চালের গুড়ি নরম হয়ে আসা পর্যন্ত ৫-৭ মিনিট রেখে কিছুক্ষণ পর পাত্রে তেল গরম হলে আঙুল চেপে ছোট পাতলা করে বড়ার আকারে লালা করে ভেজে নিলেই তৈরি সুস্বাদু পোস্ত বড়া বা পোস্ত পকোড়া।  

Read more!
Advertisement
Advertisement