Advertisement

Homemade Corn flour: বাড়িতেই বানিয়ে নিন কর্নফ্লাওয়ার, স্বাদ বদলে যাবে স্যুপ-চিলি চিকেনের

কিন্তু আজকাল বাজারে উপলব্ধ প্যাকেটজাত কর্নফ্লাওয়ারের বিশুদ্ধতা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে। আপনিও যদি বিশুদ্ধ ও কোনও রাসায়নির মিশ্রণ ছাড়া কর্নফ্লাওয়ার তৈরি করতে চান, তাহলে আপনার শুধু লাগবে ভুট্টা।

কর্নফ্লাওয়ারকর্নফ্লাওয়ার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jul 2026,
  • अपडेटेड 5:49 PM IST
  • চাইনিজ খাবার হোক কিংবা ভাজাভুজির কোনও আইটেম, কর্নফ্লাওয়ারের ব্যবহার হয়েই থাকে।

চাইনিজ খাবার হোক কিংবা ভাজাভুজির কোনও আইটেম, কর্নফ্লাওয়ারের ব্যবহার হয়েই থাকে। গ্রেভি বা স্যুপ গাঢ় করতে, পকোড়া, কাটলেট, ফ্রেঞ্চ ফ্রাই, ক্রিস্পি কর্ন, কেক, কুকিজ বা পেস্ট্রিতে ব্যবহার হয় এই কর্নফ্লাওয়ার। শুধু তাই নয়, কর্নফ্লাওয়ারের ব্যবহার হোমমেড ফেশওয়াশ ও শ্যাম্পুতেও ব্যবহার করা হয়। কিন্তু আজকাল বাজারে উপলব্ধ প্যাকেটজাত কর্নফ্লাওয়ারের বিশুদ্ধতা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে। আপনিও যদি বিশুদ্ধ ও কোনও রাসায়নির মিশ্রণ ছাড়া কর্নফ্লাওয়ার তৈরি করতে চান, তাহলে আপনার শুধু লাগবে ভুট্টা। বর্ষার মরশুমে এখন সহজেই বাজারে ভুট্টা পাওয়া যাচ্ছে আর এই সুযোগে বাড়িতেই কর্নফ্লাওয়ার তৈরি করে নিন। 

কর্নফ্লাওয়ার তৈরির উপকরণ
৪ থেকে ৫টা পাকা ভুট্টা
জল, প্রয়োজন অনুসারে

পদ্ধতি
প্রথমে ভুট্টার খোসা ও আঁশ ভালোভাবে ফেলে দিন। এবার একটি ছুরির সাহায্যে ভুট্টার দানাগুলো আলাদা করে নিন। খেয়াল রাখবেন যেন দানার মধ্যে কোনো খারাপ বা কালো অংশ না থাকে

কর্নফ্লাওয়ার তৈরি করতে হলে ভুট্টার দানায় কোনও আদ্রতা থাকা চলবে না। দানাগুলো একটি পরিষ্কার কাপড় বা বড় থালায় ছড়িয়ে দিয়ে দুই থেকে তিন দিন উজ্জ্বল রোদে শুকিয়ে নিন।

শস্যদানাগুলো সব দিক থেকে ভালোভাবে শুকিয়ে যাওয়ার জন্য মাঝে মাঝে নাড়ুন। আবহাওয়া আর্দ্র হলে, একটি প্যানে অল্প আঁচে হালকা গরম করেও শস্যদানাগুলো শুকনো করা যেতে পারে। তবে এগুলো ভাজবেন না।  

ভুট্টার দানাগুলো পুরোপুরি শুকিয়ে গেলে এবং হাতে চাপ দিলে শক্ত মনে হলে, সেগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিহি করে গুঁড়ো করে নিন।

গুঁড়ো করা কর্নফ্লাওয়ারটি একটি মিহি চালুনি দিয়ে চেলে নিন। অবশিষ্ট মোটা কণাগুলো গুঁড়ো করে আবার চেলে নিন। এভাবে আপনি মিহি ও বিশুদ্ধ কর্নফ্লাওয়ার পাবেন। 

কীভাবে সংরক্ষণ করবেন?
কর্নফ্লাওয়ার সংরক্ষণ করতে, এটিকে পুরোপুরি ঠান্ডা হতে দিন। তারপর, একটি এয়ার টাইট পাত্রে রাখুন। এটিকে ঠান্ডা ও শুষ্ক জায়গায় রাখাই সবচেয়ে ভালো। আর্দ্রতা এড়াতে সর্বদা একটি শুকনো চামচ ব্যবহার করুন। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement