Advertisement

Rasmalai Recipe: লাগবে সামান্য উপকরণ, বাড়িতেই হবে রসে টইটুম্বুর রসমালাই

যে কোনও ভাল খাবার খাওয়ার পরেই মনটা একটু মিষ্টি মিষ্টি করে বইকি। আর বাঙালির মিষ্টি রসনা তো সবার থেকে আলাদা। শুকনো মিষ্টির চেয়ে রসে টইটুম্বুর মিষ্টির প্রতি বাঙালির টান চিরন্তন। আর সেই তালিকায় রসগোল্লার পরেই আসে রসমালাইয়ের নাম।

রসমালাই রেসিপিরসমালাই রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Sep 2026,
  • अपडेटेड 6:12 PM IST
  • যে কোনও ভাল খাবার খাওয়ার পরেই মনটা একটু মিষ্টি মিষ্টি করে বইকি।

যে কোনও ভাল খাবার খাওয়ার পরেই মনটা একটু মিষ্টি মিষ্টি করে বইকি। আর বাঙালির মিষ্টি রসনা তো সবার থেকে আলাদা। শুকনো মিষ্টির চেয়ে রসে টইটুম্বুর মিষ্টির প্রতি বাঙালির টান চিরন্তন। আর সেই তালিকায় রসগোল্লার পরেই আসে রসমালাইয়ের নাম। দুধ মালাইয়ে ডুবানো ছোট ছোট তুলতুলে স্পঞ্জ মিষ্টিই যা রসমালাই নামে পরিচিতি। সাধারণত সবাই কমবেশি মিষ্টির দোকান থেকেই কিনে খেয়ে থাকেন রসমালাই! তবে চাইলে কিন্তু খুব সহজে আপনি ঘরেই তৈরি করতে পারবেন রসমালাই। জেনে নিন রেসিপি। 

রসমালাই তৈরির উপকরণ
ছানা তৈরির জন্য দুধ ১ লিটার
লেবুর রস ২ টেবিল চামচ
জল এক কাপ
চিনি দেড় কাপ
দুধ ১ লিটার
চিনি ১/৪ কাপ
এলাচ গুঁড়ো আধ চা চামচ
জাফরান দুধ ২ টেবিল চামচ

পদ্ধতি
প্রথমে ছানা তৈরি করতে ১ লিটার দুধ জ্বাল দিন। ফুটে উঠলে লেবুর রস দিয়ে নাড়ুন। ছানা তৈরি হলে নামিয়ে পাতলা কাপড়ে ছেঁকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। কাপড়টি ভালো করে নিংড়ে বাড়তি জল বের করুন। এবার ১০ মিনিট ঝাঁকিয়ে নিন ছানা। অল্প অল্প করে ছানা হাতে নিয়ে মিষ্টির আকৃতি তৈরি করে একটি ছড়ানো প্লেটে রাখুন। এবার রস তৈরির পালা। এজন্য প্যানে চিনি ও জল একসঙ্গে জ্বাল দিন। ১০ মিনিট ফুটিয়ে মিষ্টিগুলো দিয়ে দিন রসে। প্যান ঢেকে ১৫ মিনিট আঁচে রাখুন। এর মধ্যেই ফুলে উঠবে মিষ্টিগুলো। রস থেকে মিষ্টি তুলে নিন। চেপে চেপে ভেতরের বাড়তি জল বের করে নেবেন। এবার আরেকটি প্যানে ১ লিটার দুধ ঘন করে জ্বাল দিয়ে অর্ধেক করে নিন। দুধে সর পড়লে প্যানেই দুধ নাড়তে থাকুন। চিনি, এলাচ গুঁড়ো ও জাফরান দুধ দিয়ে মিশিয়ে নাড়ুন। ঘন হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করুন। এরপর মিষ্টিগুলো ডুবিয়ে দিন দুধে। ব্যাস তৈরি হয়ে গেল তুলতুলে রসমালাই। পরিবেশন করার আগে চাইলে কিছু পেস্তা ও কাজুবাদাম কুচি ছড়িয়ে দিতে পারেন রসমালাইয়ের উপরে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement