Advertisement

Raw Mango Drinks: টক-ঝাল কাঁচা আমের শরবত, একগ্লাসে ভরবে না মন, RECIPE

এই গরমে আম পোড়া শরবতও অনেক বাড়িতে হয়ে থাকে। কাঁচা আম দিয়ে আরও একটি শরবত হয়, তা খেতেও ভাল আর বানানো খুব সহজ। শিখে নিন তাহলে কাঁচা আমের শরবত রেসিপি।

কাঁচা আমের শরবতকাঁচা আমের শরবত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jun 2026,
  • अपडेटेड 6:44 PM IST
  • গরমে কাঁচা আম খাওয়ার মজাটাই আলাদা।

গরমে কাঁচা আম খাওয়ার মজাটাই আলাদা। আর এখন এই মরশুমে বাজারে ভরপুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। বাঙালি বাড়িতে এই সময়ে কাঁচা আম আসা মানেই তা দিয়ে টক ডাল, আমের চাটনি, আমের আচার এইসব বানানো শুরু হয়ে যায়। অনেকে আবার আম কেটে তাতে নুন-লঙ্কা মাখিয়েও খেতে পছন্দ করেন। এই গরমে আম পোড়া শরবতও অনেক বাড়িতে হয়ে থাকে। কাঁচা আম দিয়ে আরও একটি শরবত হয়, তা খেতেও ভাল আর বানানো খুব সহজ। শিখে নিন তাহলে কাঁচা আমের শরবত রেসিপি। 

উপকরণ
কাঁচা আম ২ থেকে ৩টি মাঝারি সাইজের
পুদিনা পাতা হাফ কাপ
ভাজা জিরে মশলা ১ ছোটো চামচ
বিটনুন স্বাদ অনুসারে
নুন কিছুটা
চাট মশলা ছোট চামচ
বরফ কিউব
ঠান্ডা জল

পদ্ধতি
প্রথমে কাঁচা আম ভাল করে ধুয়ে নিন। এবার কাঁচা আম প্রেশারে দিয়ে এক কাপ জল দিয়ে ২-৩টে সিটি দিলে নামিয়ে নিন। 

সেদ্ধ আম ঠান্ডা হয়ে এলে আমের খোসা ছাড়িয়ে চামচের সাহায্যে আমের পাল্প পাত্রে রাখুন। আমের আঁটি থেকে ভাল করে পাল্প আলাদা করে নিন। 

মিক্সারে আমের পাল্প, পুদিনা পাতা, চিনি বা গুড়, ভাজা জিরে পাউডার, বিটনুন, এমনি নুন ও চাট মশলা দিন। একটু জল দিয়ে ব্লেন্ড করে নিন। 

এবার একটি বড় পাত্রে পরিমাণ মতো ঠান্ডা জল দিয়ে পুরো আমের মিশ্রণটা ঢেলে দিন এবং ভাল করে মিশিয়ে নিন। চাইলে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। 

কাঁচের গ্লাসে বরফ দিয়ে ও পুদিনা পাতা দিয়ে ঠান্ডা আমেক শরবত ঢেলে নিন। তৈরি আপনার রিফ্রেশিং কাঁচা আমের শরবৎ।

Read more!
Advertisement
Advertisement