
রান্নাঘরে চিকেন বাঙালি বাড়িতে অহরহ হয়ে থাকে। চিকেনের ঝোল, চিকেন তন্দুরি, চিকেন কাবাব, স্যুপ এইসব তো খাওয়াই হয়। কিন্তু বিকেলের টুকটাক খাওয়ার জন্য চিকেন পকোড়া হল দারুণ। চা-কফির সঙ্গে দারুণ জমে এই পকোড়া কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে এই ধরনের মুখরোচক খাবার খেতে ভালই লাগে। বাইরে থেকে না কিনে বরং বাড়িতেই বানিয়ে নিন এই টেস্টি চিকেন পকোড়া। রইল সহজতম পদ্ধতি।
উপকরণ
হাড়সহ চিকেন ২৫০ গ্রাম
আদা-রসুন বাটা
কাঁচালঙ্কা বাটা
টকদই
নুন
কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
গোটা ধনে
জোয়ান
কসৌরি মেথি
কর্নফ্লাওয়ার
বেসন
লেবুর রস
ডিম
সাদা তেল
নুন
চাট মশলা
পদ্ধতি
মাঝারি সাইজের উইথ বোন চিকেন পিস নিন। ছোট করবেন না। এবার ওর মধ্যে আদা, রসুন, কাঁচালঙ্কা বাটা, টকদই, নুন, কাশ্মীরী লঙ্কা গুঁড়ো, গোটা ধনে, জোয়ান হাতে ঘষে ঘষে দিয়ে দিন। একই ভাবে কসৌরি মেথি দিন।
১০ মিনিট এভাবে ম্যারিনেট করে রাখুন। এরপর ১ চামচ কর্নফ্লাওয়ার, ২ চামচ বেসন, ২ চামচ লেবুর রস আর একটা ডিম ফেটিয়ে খুব ভাল করে মেখে নিন।
এবার ১৫ মিনিট পর সাদা তেল গরম করে চিকেন ফ্রাই করুন। পুরো ভাজা হবে না। পুরো লাল হওয়ার আগে তুলে নিন। এভাবে চিকেনের ভিতরটা সিদ্ধ হয়ে যায়।
এরপর ছাঁকনি দিয়ে তেলের মধ্যে ব্যাটারের যে গুঁড়ো পড়ে থাকে তা তুলে নিয়ে ওর মধ্যে চিকেন দিয়ে আবার ফ্রাই করে নিন। এবার পারফেক্ট ফ্রাই হবে। চাট মশলা আর রিং অনিয়ন দিয়ে গরম গরম পরিবেশন করুন।
হাফ কাপ টকদই, হাফ কাপ মেয়োনিজ, গার্লিক পাউডার, পার্সলে ড্রাই, সল্ট একসঙ্গে ভাল করে মিশিয়ে নিতে হবে। এই ভাবে বানিয়ে নিন গার্লিক সস। কেচআপের সঙ্গে এটাও রাখুন।