Advertisement

Mango Bhapa Doi: পাকা আমের মরশুম, নামমাত্র খরচে ঘরেই বানান আম ভাপা দই

আর এই ভাপা দইতে আম মিশলে ব্যাপারটাই আলাদা। এই মরশুমে পাকা আম পাওয়া খুবই সহজ। তাই এখনই বানিয়ে ফেলুন ঠান্ডা ঠান্ডা আম ভাপা দই।

আম ভাপা দইআম ভাপা দই
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jun 2026,
  • अपडेटेड 7:22 PM IST
  • বিশেষ করে দই খাওয়া ভালো গরমে।

প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে সকলে। মশলা দিয়ে কষিয়ে রান্নার বদলে হালকা খাবারই এখন খেতে বলছেন চিকিৎসকরা। বিশেষ করে  দই খাওয়া ভালো গরমে। খাওয়ার পাতে টক দই স্বাস্থ্যের জন্য খুবই ভাল। আর এই ভাপা দইতে আম মিশলে ব্যাপারটাই আলাদা। এই মরশুমে পাকা আম পাওয়া খুবই সহজ। তাই এখনই বানিয়ে ফেলুন ঠান্ডা ঠান্ডা আম ভাপা দই। 

উপকরণ
মিষ্টি পাকা আম (হিমসাগর বা ল্যাংড়া): ২টি বড় সাইজের (১ কাপ পাল্প)
জল ঝরানো টক দই: ২ কাপ
কনডেন্সড মিল্ক: ১ কাপ বা ২০০ গ্রাম (টিনের অর্ধেক)
সাজানোর জন্য: আমের ছোট টুকরো, পেস্তা কুচি ও জাফরান সামান্য

প্রস্তুতি
একটি পাতলা সুতির কাপড়ে টক দই বেঁধে ঘণ্টা দুয়েক ঝুলিয়ে রাখুন। দইয়ের জল পুরোপুরি ঝরে যাওয়া অত্যন্ত জরুরি। এই ‘হাং কার্ড’-ই হল পারফেক্ট ভাপা দইয়ের আসল সিক্রেট।

মিক্সির জারে জল ঝরানো দই, আমের পাল্প এবং কনডেন্সড মিল্ক একসঙ্গে নিন। এবার খুব ভালো করে ব্লেন্ড করে একটি মসৃণ মিশ্রণ তৈরি করুন। খেয়াল রাখবেন, মিশ্রণে যেন কোনও ডেলা না থাকে।

একটি স্টিলের টিফিন বক্স বা অ্যালুমিনিয়ামের বাটিতে সামান্য ঘি মাখিয়ে নিন। এতে মিষ্টির তলাটা আটকে যাবে না। এবার আমের মিশ্রণটি ওই বাটিতে ঢেলে দিন।

বাটির মুখটি ফয়েল পেপার বা ঢাকনা দিয়ে খুব শক্ত করে আটকে দিন। এবার কড়াইতে জল গরম করে মাঝে একটি স্ট্যান্ড বসান। তার ওপর বাটিটা রেখে ঢাকা দিন। মাঝারি আঁচে ২০-২৫ মিনিট ভাপাতে দিন। গ্যাস না থাকলে প্রেশার কুকারে সামান্য জল দিয়ে সিটি ছাড়া ২০ মিনিট রাখলেও কাজ হবে।

কড়াই থেকে নামিয়ে মিশ্রণটি সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। এরপর অন্তত ৩ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে সেট করে নিন। ফ্রিজ থেকে বের করে ধারালো ছুরি দিয়ে বরফি আকারে কেটে নিন। ওপর থেকে আমের কিউব, পেস্তা কুচি ও জাফরান ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement